A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ২৫🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০২৩⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Pteris উদ্ভিদের স্পোরিঞ্জিয়াম গুচ্ছকে সোরাস বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cycas এর প্রধাণ মূল ক্ষণস্থায়ী। প্রধানমূল বিনষ্ট হওয়ার পরে সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তন হয় প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে cycas এর মূলকে কোরালয়েড মূল বলা হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের "X" ফুলটি হলো জবা। নিচে জবা ফুলের পুস্পপ্রতীক অঙ্কন করা হলো:

চিত্র: জবা ফুলের পুস্পপ্রতীক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের "Y" ফুলটি হলো ধান। ধান Poaceae গোত্রের উদ্ভিদ। নিচে Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো:

১. খাদ্যশস্য হিসেবে: Poaceae গোত্রের উদ্ভিদ যেমন- ধান, গম, ভুট্টা, যব, জোয়ার ইত্যাদি খাদ্যশস্য হিসেবে মানুষের খাদ্যের যোগান দিয়ে থাকে।

২. গোখাদ্য হিসেবে: হাজার প্রজাতির ঘাস, যেমন- দূর্বাঘাস, কার্পেট ঘাস, ধানের পাতা, তৃণকান্ড ইত্যাদি ব্যবহৃত হয়।

৩. কাগজ ও শিল্পোৎপাদনে: বাশ, নলখাগড়া, আখের ছোবড়া, উলুখড় থেকে কাগজ তৈরি করা হয়।

৪. গুড় ও চিনি উৎপাদনে: চিনিকলে আখের রস থেকে চিনি ও গুড় তৈরি করা হয়। পৃথিবীর প্রধান চিনি উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে আখ।

৫. ভেষজ হিসেবে: আরগটের জন্য রাই গাছ চাষ করা হয়। আরগট উদ্ভিদ থেকে প্রস্তুত আরগট মিকশ্চার প্রসূতিদের জরায়ু সংকোচনের প্রতিষেধক হিসেবে প্রয়োগ করা হয়। দূর্বাঘাস রক্তপাত বন্ধে ব্যবহৃত হয়।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৩ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”