A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৯🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

যে বিক্রিয়ায় কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।

উত্তর:

কোনো যৌগে ক্ষার ধাতুসমূহের জারণ সংখ্যা +1 । কারণ ক্ষার ধাতুসমূহের সর্ববহিস্থ স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস ns 1 । এক্ষেত্রে যোজ্যতা স্তরে 1টি মাত্র ইলেকট্রন থাকায় যৌগ গঠনের সময় 1টি ইলেকট্রন দান করে ক্যাটায়নে পরিণত হয় এবং নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কাঠামো অর্জন করে। তাই যৌগে ক্ষার ধাতুর জারণ মান + 1 হয় ।

উত্তর:

B পাত্রের দ্রবণ (NaOH) এর ঘনমাত্রা,

এখানে,
ভর, w = 6 g
NaOH এর আণবিক ভর, M = 40
আয়তন, V = 200 mL
ঘনমাত্রা, S = ?

S=1000wMV=1000×640×200S=0.75M

লঘুকরণ সূত্রানুসারে,

এক্ষেত্রে,
প্রাথমিক আয়তন, V1=200 mL
প্রাথমিক ঘনমাত্রা, S1=0.75M
শেষ ঘনমাত্রা, S2=0.1M (ডেসিমোলার)
শেষ আয়তন, V2= ?

V1S1=V2S2  
বা, V2=V1S1S2
V2=200×0.750.1=1500 mL 
V2=1.5 L

সুতরাং, B পাত্রের দ্রব NaOH দ্বারা 1.5L ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে।

উত্তর:

A পাত্রের দ্রবণে H2SO4 দ্রবের ভর,

এখানে,
ঘনমাত্রা, S = 0.5 M (সেমিমোলার)
H2SO4 এর আণবিক ভর M=98
আয়তন V = 200 mL
ভর, w = ?

w= SMV 1000=0.5×98×2001000w=9.8 g

বিক্রিয়া মতে, 80 g NaOH বিক্রিয়া করে = 98 gH2SO4 এর সাথে

6 gNaOH বিক্রিয়া করে =98×680 gH2SO4 এর সাথে 
=7.35 gH2SO4 এর সাথে 

কিন্তু দ্রবণে H2SO4 এর পরিমাণ 9.8 g , যা বেশি।

সুতরাং, প্রশমনের পর অতিরিক্ত H2SO4 থাকে  =(9.87.35)g
=2.45 g

যেহেতু প্রশমনের পরও 2.45 gH2SO4 এসিড দ্রবণে থেকে যায়, তাই দ্রবণের প্রকৃতি হবে অল্লীয়। এজন্য এতে নীল লিটমাস পেপার প্রবেশ করালে লাল হয়ে যাবে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৪ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”