A. Nayan
A. Nayan
1 Jun 2026 (2 days ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📘 ৭ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ১৭🏫 বোর্ড: সিলেট শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি হলো- আপতন রশ্মি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করি প্রতিফলিত রশ্মিটি সেই সমতলেই থাকবে।

উত্তর:

উত্তল দর্পণ সর্বদাই অবাস্তব বিম্ব গঠন করে। কারণ, এই দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে কোথাও মিলিত হয় না। এদেরকে পেছনের দিকে বর্ধিত করলে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়। এজন্য উত্তল দর্পণের সাহায্যে বাস্তব বিম্ব গঠন করা যায় না।

উত্তর:

এখানে, ফোকাস দূরত্ব; f=CP2=60 cm2=30 cm

[উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋনাত্মক]

লক্ষ্যবস্তুর দূরত্ব, u=PB=15 cm

বিম্বের দূরত্ব, v= ?

বিবর্ধন, m= ?

আমরা জানি, 1u+1v=1f

বা, v=(1f1u)1=(130115)1=10 cm

আবার, বিবর্ধন, m=yu=1015=23

অতএব, লক্ষ্যবস্থু AB-এর বিবর্ধন 23.

উত্তর:

উদ্দীপকের উত্তল দর্পণে গঠিত বিম্বের দূরত্ব, v = - 10 cm [‘গ’ হতে] অর্থাৎ, অবাস্তব বিম্ব গঠিত হয়।

আবার, উল্লিখিত দর্পণের বিপরীত দর্পণ অর্থাৎ, অবতল দর্পণের মেরু ও প্রধান ফোকাসের মধ্যে লক্ষ্যবস্তু থাকলে অবাস্তব বিম্ব গঠিত হবে। নিচে রশ্মিচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো :

চিত্রে MPM' একটি অবতল দর্পণ। যার মেরু P, CP প্রধান অক্ষ, C বক্রতার কেন্দ্র এবং F প্রধান ফোকাস। AB একটি লক্ষ্যবস্তু যা প্রধান অক্ষের উপর P এবং F এর মাঝে লম্বভাবে অবস্থিত।

A থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। A থেকে অপর একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। উক্ত দুটি রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে A' বিন্দুতে মিলিত হয়। তাহলে A' বিন্দুটি A বিন্দুর অবাস্তব বিম্ব। অপরদিকে B থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়। A' থেকে প্রধান অক্ষের বর্ধিতাংশের উপর A'B' লম্ব আঁকলে এটি হবে AB বস্তুর অবাস্তব প্রতিবিম্ব।

বিম্বের প্রকৃতি: অবাস্তব ও সোজা।

সুতরাং, উদ্দীপকে উল্লেখিত দর্পণের বিপরীত দর্পণ অর্থাৎ, অবতল দর্পণ ব্যবহার করে একই প্রকৃতির বিম্ব গঠিত হয়।

2 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – আলোর প্রতিফলন, পদার্থবিজ্ঞান (এসএসসি)”