A. Nayan
A. Nayan
2 Jun 2026 (23 hours ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📘 ১০ম অধ্যায়🔢 সৃজনশীল নম্বর: ২৬🏫 বোর্ড: সিলেট শিক্ষা বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ⭐⭐⭐⭐⭐

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ (-COOH) সংযুক্ত থাকে, তাকে কার্বক্সিলিক এসিড বা জৈব এসিড বা ফ্যাটি এসিড বলে।

উত্তর:

মূল্যবান ধাতু ও অধাতুসমূহ পৃথিবীর সর্বত্র বিরাজিত থাকলেও ভূপৃষ্ঠে বা ভূগর্ভে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসেবে যেসব মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায় এদেরকে খনিজ বলে। সকল খনিজ থেকে ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায় না। শুধুমাত্র যেসব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকেই আকরিক বলে। কাদামাটি থেকে লাভজনকভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যায় না বলে কাদামাটি শুধু অ্যালুমিনিয়াম খনিজ কিন্তু আকরিক নয়।

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, X (হাইড্রোকার্বন) এর আণবিক ভর 42 হওয়ায় X হলো প্রোপিন (C3H6=(12×3)+6=42) । প্রোপিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নিচে বিক্রিয়াসহ তা ব্যাখ্যা করা হলো-
বেয়ার পরীক্ষা : C3H6 যৌগটি লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয়ে প্রোপিলিন গ্লাইকল উৎপন্ন করে। এ বিক্রিয়ায় লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর গোলাপি বেগুনি বর্ণ বিনষ্ট হয়, যা দ্বারা দ্রবণের অসম্পৃক্ততা প্রমাণিত হয়।

ব্রোমিন দ্রবণ পরীক্ষা : C3H6 যৌগটি কমলা-লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়। এ বিক্রিয়ার মাধ্যমে C3H6 যৌগটির অসম্প্যক্ততা প্রমাণিত হয় ।

বিক্রিয়া:

উত্তর:

উদ্দীপকের তথ্যমতে, Y যৌগটি (সম্পৃক্ত হাইড্রোকার্বন) হলো বিউটেন (C4H10), যার আণবিক ভর =(12×4)+10=58 । বিউটেন থেকে জৈব এসিড প্রস্তুতি সম্ভব। নিচে বিক্রিয়াসহ তা বিশ্লেষণ করা হলো-
বিউটেন থেকে জৈব এসিড প্রস্তুতি : মৃদু সুর্যালোকের উপস্থিতিতে বিউটেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় বিউটাইল ক্লোরাইড (CH3CH2CH2CH2Cl) তৈরি হয়।

বিক্রিয়া: 

প্রাপ্ত বিউটাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে বিউটানল উৎপন্ন করে।

বিক্রিয়া:

উৎপন্ন বিউটানলকে শক্তিশালী জারক (K2Cr2O7H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে বিউটান্যাল তৈরি হয় এবং বিউটান্যালকে পুনরায় জারিত করলে বিউটানোয়িক এসিড (জৈব এসিড বা ফ্যাটি এসিড) উৎপন্ন হয়।

বিক্রিয়া :

1 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – খনিজ সম্পদ: জীবাশ্ম, রসায়ন (এসএসসি)”