A. Nayan
A. Nayan
2 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: রসায়ন📖 ৫ম অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৪🏫 বোর্ড: সিলেট বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উত্তর:

একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধানবিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে; এ ধরনের পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়।

উত্তর:

পানির (H2O) অণুতে অক্সিজেনের অধিক তড়িৎ ঋণাত্মকতার কারণে বন্ধন জোড় ইলেকট্রনটি অক্সিজেনের দিকে সরে আসে। ফলে পানির অণুতে আংশিক ধনাত্মক (δ+) ও আংশিক ঋণাত্মক (δ) প্রান্তের সৃষ্টি হয় বলে পানি একটি পোলার যৌগ।

এরূপ আংশিক ধনাত্মক ও আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার ঘটনা পোলারিটি নামে পরিচিত।

উত্তর:

উদ্দীপকের A পাত্রের দ্রবণের ক্ষেত্রে,

এখানে,
দ্রবের ভর, w=15 g
KOH এর আণবিক ভর, M=39+16+1=56
দ্রবণের আয়তন, V=100 mL
ঘনমাত্রা, S= ?

 

S=1000wMV=1000×1556×100S=2.68M

 

সুতরাং, A পাত্রের দ্রবণের ঘনমাত্রা 2.68 M।

উত্তর:

উদ্দীপকের (A + B) পাত্রের দ্রবণদ্বয়ের মিশ্রণে সংঘটিত বিক্রিয়া-

বিক্রিয়া মতে,

63 gHNO3 বিক্রিয়া করে =56 gKOH ক্ষার এর সাথে

15 gHNO3 বিক্রিয়া করে =56×1563 gKOH ক্ষার এর সাথে

   =13.33 gKOH ক্ষার এর সাথে

প্রশমনের পর অতিরিক্ত KOH ক্ষার থাকে =(1513.33)g=1.67 g

সুতরাং, মিশ্রিত দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট বোর্ড ২০২৫ – মোলের ধারণা ও রাসায়নিক গণনা, রসায়ন (এসএসসি)”