| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘…’ সিলেট এমসি কলেজ ২০২৪ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়।
কোডনসমূহ সার্বজনীন (universal) অর্থাৎ বিশ্বের সকল প্রজাতির জন্য সমানভাবে প্রযোজ্য এবং সেই আদিকাল থেকে শত বিবর্তন ধারা অতিক্রম করে এখনো একই রকম আছে।
উদ্দীপকের P থেকে Q তৈরির প্রক্রিয়া হলো ট্রন্সক্রিপশন।
ট্রান্সক্রিপশন হলো DNA নির্দেশিত RNA সংশ্লেষণ।
"RNA পলিমারেজ এনজাইম যারা DNA বেস সিকোয়েন্স কপি করে mRNA সংশ্লেষণ প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন।" সহজ কথায় DNA থেকে mRNA তৈরি প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মাধ্যমে DNA কোড, RNA কোড হিসেবে রাসায়নিকভাবে পুনঃলিখিত হয়।
DNA হলো ডাবল স্ট্র্যান্ড কিন্তু RNA হলো একক স্ট্র্যান্ডবিশিষ্ট। তাই ট্রান্সক্রিপশন হবে ডাবল স্ট্যান্ডের পরিবর্তে একক স্ট্যান্ডে। যে স্ট্র্যান্ডকে ছাঁচ (template) হিসেবে ব্যবহার করে ট্রান্সক্রাইব করা হবে সেই স্ট্র্যান্ডকে বলা হয় template strand, antisense strand বা non-coding strand। অপর স্ট্র্যান্ডটিকে (যে স্ট্র্যান্ড থেকে ট্রান্সক্রাইব হবে না) বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, sense strand বা coding strand, কারণ DNA অণুর এই স্ট্র্যান্ডের বেস সিকোয়েন্স আর নতুনভাবে সৃষ্ট mRNA অণুর বেস সিকোয়েন্স হবে হুবহু একই রকম, কেবল T এর স্থলে । হবে। ট্রান্সক্রিপশনের মাধ্যমে জিন-এর যে অংশটুকু mRNA অণুতে রূপান্তরিত হবে ঐ অংশটুকুই হলো ট্রান্সক্রিপশন ইউনিট।
উদ্দীপকের Q থেকে protein তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সলেশন প্রক্রিয়া। উদ্দীপকের চিত্র Q থেকে Protein তৈরিতে রাইবোসোম এবং কোডন সমূহের সমন্বয় হওয়া আবশ্যক।নিচে বিস্তারিত দেয়া হল :
নিউক্লিক অ্যাসিড থেকে পলিপেপটাইড (তথা প্রোটিন) তৈরি করা হলো ট্রান্সলেশন। জিন-DNA থেকে প্রোটিন তৈরির গোপন কোডসমূহ এনকোড করে তৈরি হয় mRNA। mRNA, রাইবোসোম ও (RNA-এর সহায়তায় জিন-DNA থেকে এনকোডেড সিকোয়েন্স অনুযায়ী একটির পর একটি অ্যামিনো অ্যাসিড শৃঙ্খলিত করে পলিপেন্টাইড (যা পরে কার্যকরী প্রোটিনে পরিবর্তিত হয়) তৈরি করার প্রক্রিয়া হলো ট্রান্সলেশন।
mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয়। ট্রান্সলেশন। এক্ষেত্রে সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়।এ প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়।ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের রাইবোসোমের সাথে সংশ্লিষ্ট।এ প্রক্রিয়ায় অ্যাকটিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানসমূহ।
mRNA যা DNA থেকে জেনেটিক কোড কপি করে নিয়ে আসে। এটি প্রোটিন সংশ্লেষণের ছাঁচরূপে ব্যবহৃত হয়।
tRNA সুনিদিষ্ট আমিনো আসিডও বহন করে আনে। প্রতিটি আঅ্যামিনো অ্যাসিডের জন্য কমপক্ষে একটি tRNA থাকে। IRNA অণু খুবই ছোট। এতে ৭৫-৮০টি নিউক্লিয়োটাইড থাকে। IRNA-এর ও প্রান্তে অ্যামিনো পরে কোন বাকে এবং মাঝামাঝি অবস্থায় বিপরীত দিকে mRNA এর সাথে সংযুক্তির জন্য ৩ বেস-এর একটি অ্যান্টিকোডন থাকে। mRNA-এর কোডন এবং IRNA-এর অ্যান্টিকোডনের নিউক্লিয়োটাইড সম্পূরক, যেমন- AUG-এর সম্পূরক UAC
সূচনা কোডন সুনির্দিষ্ট, AUD যা মেথিওনিন অ্যামিনো অ্যাসিড নির্দেশক। সকল পলিপেন্টাইড সংশ্লেষণের প্রথমে মেথিওনিন বসে। যে IRNA প্রথমে মেথিওনিন নিয়ে রাইবোসোমে আসে তাকে বলা হয় ইনিশিয়েটর (RNA।
অ্যামিনো অ্যাসিড সাধারণত বিশ প্রকার। বিশ প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য ৬১ প্রকার কোডন থাকে।
রাইবোসোম হলো mRNA ও IRNA বসার মঞ্চ। প্রতিটি রাইবোসোমে।RNA বসার জন্য ৩টি সাইট থাকে, যথা- এ-সাইট (= অ্যাটাচমেন্ট সাইট, অ্যারাইভাল সাইট বা অ্যামিনো-অ্যাসাইল সাইট): P-সাইট (= পেন্টিডাইল সাইট। পলিপেন্টাইড তৈরি সাইট); E-সাইট (= Exit সাইট অর্থাৎ রাইবোসোম থেকে IRNA দেয় হয়ে যাওয়ার স্থান)। একটি রাইবোসোম যেকোনো mRNA-র সাথে এবং সকল IRNA-র সাথে সংযুক্ত হতে পারে।
অ্যাকটিভেটিং এনজাইম:এদেরকে সাধারণত অ্যামিনো-অ্যাসিল (RNA সিহেটেজেজ (Aminoacyl-1RNA Synthetases) বলে। প্রতিটি অ্যাকটিভেটিং এনজাইম একটি অ্যামিনো অ্যাসিড ও একটি (RNA-এর জন্য
নির্দিষ্ট।