A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — চলন ও অঙগচালনা🔢 সৃজনশীল নং ৩৫🏢 প্রতিষ্ঠান সিলেট এমসি কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

শক্ত কিন্তু স্থিতিস্থাপক পীত তত্ত্বময় যোজক কলা, যা একটি অস্থিকে অপর অস্থির সাথে যুক্ত রাখে, তাকে বলা হয় লিগামেন্ট বা অস্থিবন্ধনী।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মেরুদন্ডী প্রাণীদের তৃৎপিন্ডের প্রাচীর গঠনে অংশগ্রহণকারী এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশিকে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি বলে। এই পেশির কোষগুলো অনিয়তাকার, লম্বা, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এই পেশির সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ হৃদপেশির গঠন কঙ্কাল পেশির ন্যায় হলেও কাজ অনৈচ্ছিক বা মসৃণ পেশির ন্যায়। এ পশির সংকোচন প্রসারণ ছান্দিক ও সাধারণভাবে দ্রুত। এছাড়া কঙ্কাল বা ঐচ্ছিক পেশির তুলনায় হৃদপেশিতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে। যার ফলে হৃদপেশিতে প্রচুর শক্তি উৎপন্ন হয়। আবার মাইটোকন্ড্রিয়া অতিরিক্ত ল্যাকটিক এসিডকেও গ্লুকোজের মতো ব্যবহার করে শক্তি উৎপন্ন করতে পারে। এ কারণেই হৃৎপিন্ড কখনো ক্লান্ত হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত লিভারটি হলো তৃতীয় শ্রেণির লিভার, যা মানুষের দেহেও ক্রিয়াশীল। নিম্নে বিষয়টি ব্যাখ্যা করা হলো-তৃতীয়-শ্রেণির লিভারের প্রচেষ্টা থাকে পিভট ও ভার-এর মাঝখানে। উদাহরণ হিসেবে নখ কাটার যন্ত্রের কথা উল্লেখ করা যায়। মানবদেহে তৃতীয়-শ্রেণির লিভারের সংখ্যা অনেক। একটি ভাঁজ করা বাহুকে তৃতীয়-শ্রেণির লিভার বলা যায়। এ ক্ষেত্রে কনুইয়ে রয়েছে পিভট (কনুই-সন্ধি), সম্মুখ বায়ু হচ্ছে লিভার-বাহু, বাইসেপস পেশি প্রচেষ্টার যোগান দেয়, আর সম্মুখ বাহু কিংবা কোনো ওজনদার বস্তুসহ সম্মুখ বাহু হচ্ছে ভার। তৃতীয়-শ্রেণির লিভারে প্রচেষ্টার অবস্থান ভার ও পিভটের মাঝে বলা হলেও প্রকৃতপক্ষে প্রচেষ্টা আর পিভট খুব কাছাকাছি অবস্থান করে। প্রচেষ্টার চেয়ে ভার বেশি হওয়ায় এ ক্ষেত্রে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। তবে বাইসেপস পেশির সামান্য সংকোচনে সম্মুখ বাহঁতে বৃহত্তর সঞ্চালনের সৃষ্টি হয় বলে যান্ত্রিক অসুবিধাটুকু পূরণ হয়ে যায়। দ্রুতগতির সঞ্চালন সুবিধা পাওয়া যায় এ ধরনের লিভার থেকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে প্রদর্শিত প্রক্রিয়াটি দ্বারা তৃতীয় শ্রেণির লিভার কার্যক্রমকে বুঝানো হয়েছে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে একাধিক তন্ত্র সমন্বিলিতভাবে কাজ করে। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো-

মানবদেহের তৃতীয়-শ্রেণির লিভারের একটি উদাহরণ হলো কনুইয়ের সন্ধি। যখন আমরা হাত দ্বারা কোনো ভারী জিনিস উপরে তুলি তখন কনুইয়ের সংযোগস্থল তৃতীয়-শ্রেণির লিভার হিসেবে কাজ করে। তৃতীয়-শ্রেণির লিভারের ক্ষেত্রে একপ্রান্তে ফ্যালক্রম এবং অন্য প্রান্তে ভার থাকে। ফ্যালক্রাম ও ভারের মাঝে বল থাকে। একইভাবে আমাদের হাতের লম্বা অস্থিগুলো অস্থিসন্ধিকে কেন্দ্র করে যখন সঞ্চালিত হয় তখন কনুই, সন্ধি ফ্যালক্রাম হিসেবে কাজ করে। হাতের লম্বা অস্থিগুলোর মধ্যে হিউমেরাস প্রযুক্ত বল এবং রেডিয়াস আলনা ভার হিসেবে ভূমিকা রাখে। হাতের লম্বা অস্থিসংলগ্ন বাইসেপস ও ট্রাইসেপস পেশির ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে হাত দ্রুত সঞ্চালিত হয় এবং তৃতীয় শ্রেণির লিভারের মতো সহজে ভার উত্তোলনের কাজ করতে পারি।

অতএব উল্লেখিত আলোচনা থেকে বলা যায় যে, তৃতীয় শ্রেণির লিভার কার্যক্রম মানবদেহে সম্পন্ন করতে একাধিক তন্ত্র সমন্বিতভাবে কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট এমসি কলেজ ২০২৫ – চলন ও অঙগচালনা, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”