A. Nayanㅤ
A. Nayan
18 Oct 2026 (1 week ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘…’ সিলেট সরকারি কলেজ ২০২৪ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ মানবিক📚 বই ভূগোল📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ ভূগোল🧩 অধ্যায় ৫ম অধ্যায় — জলবায়ুর উপাদান ও নিরামক🔢 সৃজনশীল নং ১৭🏢 প্রতিষ্ঠান সিলেট সরকারি কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্বাভাবিক অবস্থায় ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে একটি নির্দিষ্ট হারে তাপ কমতে থাকে। সাধারণত ১৬৫ মিটার উচ্চতার জন্য ১০ সেলসিয়াস তাপ কমে যায়। একে বায়ুর স্বাভাবিক তাপ হ্রাস হার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সব গ্যাসের সম্প্রসারণে তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাসকে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও এর নিচের তাপমাত্রায় শীতল করে তরল করা যায় সেই তাপমাত্রাকে সেসব গ্যাসের উপক্রম তাপমাত্রা বলে। এ তাপমাত্রায় নিচে সমস্ত সমস্ত অ-আদর্শ বা বাস্তবগ্যাস নির্দিষ্ট অপরিবর্তনশীল এনথালপি সহ হঠাৎ প্রসারিত করলে উষ্ণতার হ্রাস অনুভূত হয়। উৎক্রম তাপমাত্রা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'ক' অঞ্চল বলতে নিরক্ষীয় অঞ্চলকে বুঝানো হয়েছে। উক্ত অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ কলে। নিরক্ষরেখার উভয় পাশে ৫° উত্তর ও ৫° দক্ষিণের অঞ্চলটিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলে। তবে এ চাপ বলয়ের অবস্থান ভূ-পৃষ্ঠের উপর স্থির নয়, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে সাথে এটি কিছুটা উত্তরে বা দক্ষিণে সরে যায়। নিরক্ষীয় নিম্নচাপ বলয় কমপক্ষে তিনটি স্থানে উচ্চচাপ দ্বারা বিচ্ছিন্ন। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে এ চাপ বলয়টি আফ্রিকায় ১০° থেকে ২০° উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত হয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়টি তাপজনিত কারণে সৃষ্টি হয়। এ অঞ্চলে সূর্যকিরণ সারা বছর লম্বভাবে কিরণ দেয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চলে প্রবাহিত বায়ুপ্রবাহদ্বয় হলো অয়ন বায়ু ও পশ্চিম বায়ু। বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় পশ্চিমা বায়ু ও অয়ন বায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। 

অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু যখন নিরক্ষরেখার নিকটবর্তী হয় তখন অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে ওঠে। উত্তর অয়ন বায়ু ঘণ্টায় ১৬ কি.মি. এবং দক্ষিণ অয়ন বায়ু ঘণ্টায় ২২.৫০ কি.মি. গতিবেগে প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চলে কোনো প্রকার আনুভূমিক প্রবাহ থাকে না। অয়ন বায়ুতে সাধারণত জলীয়বাষ্প কম থাকে বলে এ বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এ বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তার প্রভাবে উপকূলবর্তী এলাকাতে সামান্য বৃষ্টিপাত হয়।

পক্ষান্তরে, দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুতে জলীয়বাষ্প থাকে বলে প্রবাহিত অঞ্চলে বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে স্থলভাগ বেশি থাকায় তথায় এর গতিবেগ দুর্বল থাকে। উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ু জলভাগের উপর দিকে প্রবাহিত হওয়ায় এর গতিবেগ প্রবল থাকে। ৩০° থেকে ৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের এ বায়ুর আনুভূমিক প্রবাহ অনুভব হয় না বলে এ অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে। সুতরাং উপরিউক্ত পশ্চিমা বায়ু ও অয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায় যে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য অয়ন বায়ুর মতো নয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘…’ সিলেট সরকারি কলেজ ২০২৪ – জলবায়ুর উপাদান ও নিরামক, ভূগোল, ভূগোল ১ম পত্র (এইচএসসি)”