A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তাপ অপরিবাহী এবং…’ রংপুর ক্যাডেট কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১২৫🏢 প্রতিষ্ঠান রংপুর ক্যাডেট কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তাপ অপরিবাহী এবং তাপমাত্রা স্থির রেখে অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারের উভয়টিতে 1×105 Pa চাপে এবং 123° C তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাস নেওয়া হলো। অতঃপর সিলিন্ডারদ্বয়ের চাপের পরিমাণ এক-তৃতীয়াংশ হ্রাস করে তা পর্যবেক্ষণ করা হলো। এখানে হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে γ=1.67 এবং R=8.31 J mole−1 K−1.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি হলো- দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর (তাপমান যন্ত্র) সাথে পৃথকভাবে তাপীয় সাম্যে থাকে তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যাসের ক্ষেত্রে তাপ প্রয়োগ করা হলে উষ্ণতার সাথে সাথে গ্যাসের চাপ অথবা আয়তন অথবা উভয়ই পরিবর্তিত হয়। তাই কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বৃদ্ধি করতে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় তাপের পরিমাণও বিভিন্ন হয়। সেজন্য গ্যাসের ক্ষেত্রে দুই ধরনের আপেক্ষিক তাপ গুরুত্বপূর্ণ। ⅰ. স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ( CP) ii. স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ (Cv) ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

শুরুতে তাপমাত্রা, T1=123∘C=(273+123)K=396 K

শুরুতে চাপ, P1=1×105 Pa

চূড়ান্ত চাপ, P2=P1−P13=2P13

He গ্যাসের জন্য, γ=1.67

যেহেতু সিলিন্ডার তাপ অপরিবাহী, তাই এখানে তাপের আদান-প্রদান না হওয়ায় এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে।

চূড়ান্ত তাপমাত্রা T2 হলে,

T2P21−γγ=T1P11−γγ

বা, T2=(P1P2)1−γγ×T1=(32)1−1.671.67×396=336.55 K

অতএব, উদ্দীপকের তথ্য অনুযায়ী তাপ অপরিবাহী পদার্থের সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা 336.55 K .

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,

শুরুতে তাপমাত্রা, T1=123∘C=(273+123)K=396 K

শুরুতে চাপ, P1=1×105 Pa

চূড়ান্ত চাপ, P2=P1−P13=2P13

He গ্যাসের জন্য, γ=1.67

মোল সংখ্যা, n = 2 mole

তাপ অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে:

যেহেতু সিলিন্ডার তাপ অপরিবাহী, তাই এখানে তাপের আদান-প্রদান না হওয়ায় এটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে।

'গ' নং হতে, সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা, T2=336.55K

‘গ’ নং হতে, সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা, T2=336.55 K

∴ কৃতকাজ, W1=nRγ−1( T1−T2)

=2×8.311.67−1×(396−336.55)

=1474.71 J

স্থির তাপমাত্রার সিলিন্ডারের ক্ষেত্রে:

যেহেতু তাপমাত্রা স্থির, তাই এটি সমোষ্ণ প্রক্রিয়া।

∴ কৃতকাজ, W2=nRT1ln⁡(P1P2)

=2×8.31×396×ln⁡(32)

=2668.58 J

এখন, W2 W1=2668.581474.71=1.81

বা, W2=1.81×W1

অতএব, উদ্দীপকে উল্লেখিত স্থির তাপমাত্রার সিলিন্ডার কর্তৃক কতৃকাজ, তাপ অপরিবাহী সিলিন্ডার কর্তৃক কৃতকাজের 1.81 গুণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তাপ অপরিবাহী এবং…’ রংপুর ক্যাডেট কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”