A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তাপ সুপরিবাহী ও…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ৩৬🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তাপ সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 3×105 Pa চাপে ও 750 K তাপমাত্রায় 1mol নাইট্রোজেন গ্যাস আছে। অতঃপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। নাইট্রোজেনের ক্ষেত্রে γ = 1.4 এবং R = 8.31 J mol-1 K-1

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

৪.৫৮ mmhg চাপে এবং ২৭৩.১৬ K তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে। ঐ চাপ ও তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

 আয়তন অপরিবর্তিত রেখে কোন গ্যাসে যদি কিছু তাপ প্রদান করা হয়, তাহলে ঐ গ্যাসের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পাবে। কিন্তু গ্যাস কোন বহিঃস্থ কাজ করতে পারবে না যেহেতু আয়তন স্থির।

আবার, চাপ স্থির রেখে যদি গ্যাসে পরিমাণ তাপ প্রদান করা হয়, তাহলে ঐ তাপ এ ক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করবে। তবে এক্ষেত্রে গ্যাস বহিঃস্থ কাজও করবে। এ কাজ সম্পাদন করার জন্য এ ক্ষেত্রে কিছু তাপ ব্যয় করতে হবে। ফলে গ্যাসের তাপমাত্রা পূর্বের সমপরিমাণ বৃদ্ধি হবে না। সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য এ ক্ষেত্রে গ্যাসে আরও কিছু তাপ প্রয়োগ করতে হবে।

অর্থাৎ এক মোল গ্যাসের তাপমাত্রা 1K বৃদ্ধি করতে স্থির আয়তনের ক্ষেত্রে যে তাপ লাগবে, স্থির চাপের ক্ষেত্রে তার চেয়ে বেশি তাপ লাগবে।

বস্তুর এক মোলের ভর = M গ্রাম, যেখানে M = আণবিক ভর

অর্থাৎ Cp = Cv + q এখানে q হলো গ্যাসকে যে কাজ করতে হয় তার সমতুল্য তাপ।

Cp > Cv

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

T1=750 K T2=?P1=3×105 PaP2=32×105=1.5×105 Paγ=1.4

আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়,

T1P11−γγ=T2P21−γγT2=T1×(P1P2)1−γγ=750×(3×1051.5×105)1−1.41.4=615.25 K

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তাপমাত্রা, T=750 K
মোল সংখ্যা, n=1 mol
প্রাথমিক চাপ =P1
চূড়ান্ত চাপ, P2=P12
মোলার গ্যাস ধ্রুবক, R=8.31 J mol−1 K−1
সুপরিবাহী সিলিভারের ক্ষেত্রে প্রক্রিয়াটি সমোষ্ণ।

সুতরাং, কৃতকাজ,
W=nRTlnP1P2[V2V1=P1P2]
=1 mol×8.31 J mol−1 K−1×750 K×ln⁡P1P12
=4320 J

এখানে, প্রাথমিক তাপমাত্রা, T1=750 K
চূড়ান্ত তাপমাত্রা, T2=615.25 K (গ হতে)
মোল সংখ্যা, n=1 mol
মোলার গ্যাস ধ্রুবক, R=8.31 J mol−1 K−1

γ=1.4

অপরিবাহী সিলিডারের ক্ষেত্রে তাপের আদান-প্রদান সম্ভব হবে না বিধায় প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় হবে-
∴ এক্ষেত্রে কৃতকাজ,

W′=nRγ−1( T1−T2)
=1 mol×8.31 J mol−1 K−1×(750−615.25)K1.4−1
=2799.43 J

গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে, W> W'
এখন, WW′=4320 J2799.43 J
বা, W=1.54 W′
অতএব, সুপরিবাহী সিলিন্ডারটিতে অপরিবাহী সিলিন্ডারটির 1.54 গুণ কাজ সম্পাদিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তাপ সুপরিবাহী ও…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”