A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তাপ সুপরিবাহী ও…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১১৮🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তাপ সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 3×105 Pa চাপে ও 750 K তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে ।নাইট্রোজেনের ক্ষেত্রে γ = 1.4 এবং R = 8.31 J mol-1 K-1

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

তাপগতিবিদ্যায় ক্লসিয়াসের মতবাদটি হলো- যখন কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় তখন তার কিছু অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাকী অংশ পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। বিশ্ব জগতের অধিকাংশ প্রক্রিয়াই অপ্রত্যাগামী প্রক্রিয়া। সুতরাং বিশ্বজগতের এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এভাবে এন্ট্রপি বৃদ্ধি পেতে পেতে যখন সর্বোচ্চ মানে পৌছাবে তখন বিশ্বের সকল ব্যবস্থা তাপীয় সাম্যাবস্থায় উপনীত হবে। তাপীয় সাম্যাবস্থায় পৌঁছলে তাপশক্তিকে ফলপ্রসু কাজে পরিণত করা সম্ভব হবে না। ফলে কার্যকরী শক্তির দুষ্প্রাপ্যতা সৃষ্টি হবে। এমনভাবে চলতে থাকলে পৃথিবী এমন একটি ভয়াবহ অবস্থায় পৌঁছাবে যে তাপ শক্তি সরবরাহে অক্ষম হয়ে পড়বে। এটাই জগতের তাপীয় মৃত্যু বলে পরিচিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,

T1=750 K T2=?P1=3×105 PaP2=32×105=1.5×105 Paγ=1.4

আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়,

T1P11−γγ=T2P21−γγT2=T1×(P1P2)1−γγ=750×(3×1051.5×105)1−1.41.4=615.25 K

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, তাপমাত্রা, T=750K
মোল সংখ্যা, n=1 mol
প্রাথমিক চাপ =P1
চূড়ান্ত চাপ, P2=P12
মোলার গ্যাস ধ্রুবক, R=8.31 J mol−1 K−1
সুপরিবাহী সিলিভারের ক্ষেত্রে প্রক্রিয়াটি সমোষ্ণ।

সুতরাং, কৃতকাজ,
W=nRTlnP1P2[V2V1=P1P2]
=1 mol×8.31 J mol−1 K−1×750 K×ln⁡P1P12
=4320 J

এখানে, প্রাথমিক তাপমাত্রা, T1=750 K
চূড়ান্ত তাপমাত্রা, T2=615.25 K (গ হতে)
মোল সংখ্যা, n=1 mol
মোলার গ্যাস ধ্রুবক, R=8.31 J mol−1 K−1

γ=1.4

অপরিবাহী সিলিডারের ক্ষেত্রে তাপের আদান-প্রদান সম্ভব হবে না বিধায় প্রক্রিয়াটি রুদ্ধতাপীয় হবে-
∴ এক্ষেত্রে কৃতকাজ,

W′=nRγ−1( T1−T2)
=1 mol×8.31 J mol−1 K−1×(750−615.25)K1.4−1
=2799.43 J

গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যাচ্ছে, W> W'
এখন, WW′=4320 J2799.43 J
বা, W=1.54 W′
অতএব, সুপরিবাহী সিলিন্ডারটিতে অপরিবাহী সিলিন্ডারটির 1.54 গুণ কাজ সম্পাদিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তাপ সুপরিবাহী ও…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”