A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তারুণ্য দেখিয়াছি আরবের…’ বরিশাল বোর্ড ২০২৪ – বিদ্রোহী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১০ম অধ্যায় — বিদ্রোহী🔢 সৃজনশীল নং ৩🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তারুণ্য দেখিয়াছি আরবের বেদুঈনদের মাঝে। তারুণ্য দেখিয়াছি মহাসমরের সৈনিকের মুখে, কালাপাহাড়ের অসিতে, কামাল-করিম- মুসোলিনি-সানইয়াৎ-লেলিনের শক্তিতে। যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে- যাহারা বৈমানিকরূপে অনন্ত আকাশের সীমা খুঁজিতে গিয়া প্রাণ হারায়, আবিষ্কারকরূপে নব পৃথিবীর সন্ধানে গিয়া আর ফিরে না।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নটরাজ হলো মহাদেবের আর এক নাম। সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ংকর নৃত্যময় মূর্তি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।"- চরণটিতে কবি প্রেম ও দ্রোহের সমন্বয়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরেছেন।
'বিদ্রোহী' কবিতায় শোষণ-নির্যাতন থেকে নিপীড়িত জাতিকে মুক্তিদানের জন্য তাঁর বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। কবি মানবপ্রেম ও সাম্যচেতনার কথা বলেছেন। অসাম্য ও অনাচার লক্ষ করে তিনি ব্যথিত হয়েছেন। কবির দ্রোহ মূলত পরাধীনতার শৃঙ্খল এবং অসাম্যের বিরুদ্ধে, যার মুখ্য উদ্দেশ্য মানবমুক্তি। নিপীড়িত মানুষের ক্রন্দন বন্ধ করা। কবিসত্তার এই বিদ্রোহী রূপ এবং তার অন্তরালে মানবপ্রেমের বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতার সাহসী চেতনার সাদৃশ্য রয়েছে।

সাহসীরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। সকল বাধা- বিপত্তি উপেক্ষা করে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে। পাহাড়-সমান বাধাকে তারা পিছনে ফেলে দুর্বার গতিতে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করে।
উদ্দীপকে তারুণ্যশক্তির কথা উল্লেখ করে কিছু সাহসী চরিত্রের কথা বলা হয়েছে যারা অসীম সাহস ও প্রত্যয় নিয়ে অন্যায়ের মোকাবিলা করেছে। যৌবনের উন্মাদনায় যারা বৈমানিকরূপে অনন্ত আকাশের সীমা খুঁজতে গিয়ে প্রাণ হারায়, আবিষ্কারকরূপে নতুন পৃথিবীর সন্ধানে গিয়ে যারা আর ফিরে আসে না। এখানে তাদের এমন কর্মকাণ্ডে সাহসী চেতনাটিই ফুটে উঠেছে যা 'বিদ্রোহী' কবিতায় কবির চেতনাতেও দেখা যায়। যেখানে কবি সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। 'আমি' প্রতীকে তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে কারও কাছে মাথা নত না করার প্রতিজ্ঞা করেছেন, যা তার সাহসী চেতনাকেই নির্দেশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"উদ্দীপকের চেতনা এবং 'বিদ্রোহী' কবিতার মর্মকথা প্রায় একই।”- মন্তব্যটি যথার্থ।
বীরের ধর্ম দেশ ও দেশের মানুষকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত করা। বীর এই লক্ষ্যে শাসক-শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কোনো বাধাই তাঁকে এই সাহসী চেতনা থেকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে না।
উদ্দীপকে তারুণ্যশক্তি ও যৌবনধর্মে উজ্জীবিত কিছু মহান ব্যক্তিত্বের অন্যায়ের বিরুদ্ধে সাহসী পদক্ষেপের কথা উল্লেখ করে মূলত তাদের মধ্যকার সাহসী চেতনাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারা সকল ভয় ও বাধাকে পিছনে ফেলে নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছে। উদ্দীপকের এই সাহসী চেতনা 'বিদ্রোহী' কবিতার সাহসী চেতনাকেই নির্দেশ করে। কেননা এই কবিতায় কবি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছেন এটি নিশ্চিতভাবে তার সাহসী চেতনাকেই নির্দেশ করে। সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন এই কবিতায়। কবির এই সাহসী চেতনাটিই কবিতার মর্মকথা, যা উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

'বিদ্রোহী' করিতার কবি ঔপনিবেশিক অপশক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। যতদিন উৎপীড়িতের কান্না ও যন্ত্রণা প্রকাশিত না হৃতে ততদিন পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না। মূলত কবি আত্মজাগরণ ঘটিয়ে নির্যাতিতদের পাশে সম্বল হিসেবে দাঁড়ানোর বাসনা ব্যক্ত করেছেন। উদ্দীপকের চেতনাতেও কবির এই সাহসী চেতনাই প্রকাশ পেয়েছে যা 'বিদ্রোহী' কবিতার মর্মকথা। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তারুণ্য দেখিয়াছি আরবের…’ বরিশাল বোর্ড ২০২৪ – বিদ্রোহী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”