A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তবে তুমি বুঝি…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৫ – ফেব্রুয়ারি ১৯৬৯, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ২০তম অধ্যায় — ফেব্রুয়ারি ১৯৬৯🔢 সৃজনশীল নং ২৮🏢 প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই।

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের 

কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনা খড়গের

শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস।

আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

• 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ১৯৭০ সালে প্রকাশিত 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থে সংকলিত হয় বিধায় এর প্রকাশ সাল ১৯৭০।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "স্মৃতিগল্পে ভরপুর" বলতে কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিকে মূর্ত করে তুলেছেন।
• 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি তুলে ধরেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতি। একুশের চেতনা এক অবিনাশী চেতনা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে এসেও কবি গভীরভাবে স্মরণ করেছেন। শহরের পথে পথে যে কৃষ্ণচূড়ার ফুল ফোটে সেই ফুলকে কবির কাছে মনে হয়েছে ভাষাশহিদদের রক্তের বুদ্বুদ। তাই একুশের কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। কবির স্মৃতিতে ভরপুর হয়ে আছে একুশের ভাষাশহিদদের স্মৃতি। তাই কবি কবিতায় উল্লেখ করেছেন 'স্মৃতিগন্ধে ভরপুর' উক্তিটি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের প্রখরতাকে তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতা অংশে।
• অন্যায়ের কাছে বাঙালি কখনো মাথা নত করেনি। যুগে যুগে তারা সকল অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। যেকোনো সংকটে বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। তাই বাঙালির রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস।
• উদ্দীপকের কবিতাংশে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়ে বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর যে প্রক্রিয়ায় বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে তার একটি সমৃদ্ধ ইতিহাসে রয়েছে। স্বাধীনতার পূর্বে ২৪ বছর পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে শাসন করে। তাদের শোষণের কাছে মাথা নত না করে বাঙালি জাতি সর্বদাই সংগ্রাম করে গেছে। তাদের ২৪ বছরের শাসনামলে তাদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম ভাষা আন্দোলন। শুরু থেকেই তারা বাংলা ভাষার পরিবর্তে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইলে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। ১৯৫২ সালে অর্জিত হয় কাঙ্ক্ষিত সাফল্য। তারপরে যখনই দরকার হয়েছে নিজেদের অধিকারে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। এরই ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। সেই গর্বের ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতাংশে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ভাববস্তুর মধ্যে সাদৃশ্য রয়েছে।
• দেশ বিভাগের পর শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের মানুষের ওপর শোষণ করতে থাকে। তারে বিরুদ্ধে যেসব সংগ্রাম সংঘটিত হয়েছিল সেগুলোর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অন্যতম। প্রত্যেক আন্দোলনই সংঘটিত হয়েছে আমাদের চেতনাগত একতাবদ্ধতা থেকে।

• উদ্দীপকের কবিতাংশে বাংলার সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। বাঙালি তার স্বাধীনতা সংগ্রামে কীভাবে শত্রুর মোকাবিলা করেছে, স্বদেশের মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে কীভাবে নিজেকে উৎসর্গ করেছে তা তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতাংশে যা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে চেতনায় সালাম, বরকত, রফিকরা নিজেদের উৎসর্গ করেছিলেন সেই চেতনার পথ ধরেই বাঙালি স্বাধীনতার পথে এগিয়েছে। সেই চেতনার পথ ধরেই সংঘটিত হয়েছে ১৯৬৯ ও ১৯৭১ সালের প্রতিরোধ। এই চেতনাকে ধারণ করেই রচিত হয়েছে উদ্দীপকের কবিতাংশ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা।
• উদ্দীপকের কবিতাংশ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' উভয়ের মধ্যে সংগ্রামী চেতনা ও স্বদেশপ্রেমের প্রকাশ ঘটেছে। উভয় স্থানে উঠে এসেছে বাঙালির রক্তাক্ত সংগ্রামের ইতিহাসের কথা। তাই উদ্দীপকের কবিতাংশের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পরস্পর সাদৃশ্য রয়েছে বলা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তবে তুমি বুঝি…’ সরকারি আজিজুল হক কলেজ ২০২৫ – ফেব্রুয়ারি ১৯৬৯, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”