A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তিমির রাত্রি, মাতৃমন্ত্রী…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – বিদ্রোহী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১০ম অধ্যায় — বিদ্রোহী🔢 সৃজনশীল নং ২১🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!

যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।

ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, 

ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'মৃত্যুক্ষুধা' কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।"-চরণটিতে কবি প্রেম ও দ্রোহের সমন্বয়ে নিজ অস্তিত্বের স্বরূপ তুলে ধরেছেন।
• 'বিদ্রোহী' কবিতায় শোষণ-নির্যাতন থেকে নিপীড়িত জাতিকে মুক্তিদানের জন্য তাঁর বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। কবি মানবপ্রেম ও সাম্যচেতনার কথা বলেছেন। অসাম্য ও অনাচার লক্ষ করে তিনি ব্যথিত হয়েছেন। কবিসত্তার এই বিদ্রোহী রূপ এবং তার অন্তরালে মানবপ্রেমের বিষয়টি বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকের অধিকারের সাথে 'বিদ্রোহী' কবিতার অধিকার পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।
• মানুষকে শোষণ-পীড়ন করে খুব বেশি দিন দমিয়ে রাখা যায় না। একসময় না একসময় অধিকার সচেতন হয়ে ওঠে এবং শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
• উদ্দীপকে দীর্ঘকাল শোষিত হওয়া শ্রেণির ক্ষোভ প্রকাশ পায়। শোষিত শ্রেণি দিনের পর দিন তাদের যে অধিকার হরণ হয়েছে তা ফিরে পাওয়ার অঙ্গীকার প্রকাশ করে। উদ্দীপকে বহু যুগের যন্ত্রণা, শোষণ-নির্যাতন থেকে বাঙালি জাতিকে তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার করে তোলার যে আহ্বান ধ্বনিত হয়েছে তা 'বিদ্রোহী' কবিতায়ও প্রতিফলিত হয়েছে। কবি এখানে জাতির আত্মজাগরণের বিদ্রোহকে নির্দেশ করেছেন। কবির বিদ্রোহ নিপীড়িত মানুষকে শোষকের অন্যায়-অত্যাচার ও শোষণ থেকে মুক্তিদান ও তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য। উদ্দীপকে যে অধিকারের কথা বলা হয়েছে তাও সাধারণ মানুষের মুক্তি এবং তাদের জন্য উন্নতি ও শান্তি বয়ে আনা। তাই বলা যায়, উদ্দীপকের অধিকারের সাথে 'বিদ্রোহী' কবিতার অধিকার পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• "উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশিত হয়নি"-মন্তব্যটি যথার্থ।
• আত্মশক্তিতে বিশ্বাসী মানুষেরা সমাজের অন্যায়-অত্যাচারকে সহ্য করতে পারে না। তারা বলিষ্ঠ সাহসের সাথে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু তাদের মধ্যে বিদ্রোহী সত্তা নয়, মানুষের জন্য ভালোবাসাও বিরাজ করে।
• উদ্দীপকের কবিতাংশে বিদ্রোহী চেতনার প্রকাশ ঘটেছে। 'পৃথিবী থেকে অপশক্তি বিনাশ করতে নিজেকে ধ্বংস করে নতুন করে সৃজন করার প্রত্যয় ব্যক্ত হয়েছে। অন্যদিকে কবি 'বিদ্রোহী' কবিতায় বিদ্রোহী মনোভাবের পাশাপাশি মানবপ্রেমের কথা ব্যক্ত করেছেন। আত্মশক্তিতে বলীয়ান হয়ে পৃথিবী থেকে উৎপীড়িতের জন্য আজীবন লড়াই করার পণের কথা ব্যক্ত করেছেন। কবি এ কবিতায় বিভিন্ন ধর্ম ও ঐতিহ্য চেতনা ও বিদ্রোহী সত্তার যে পরিচয় তুলে ধরেছেন তা উদ্দীপকে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
• উদ্দীপকে ও 'বিদ্রোহী' কবিতায় অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব ব্যক্ত হলেও মানবপ্রেমের প্রকাশ আজীবন লড়াই করার পণ প্রকাশ পেয়েছে। এছাড়া এ কবিতায় অসহায় মানুষের প্রতি কবির যে মানবিক চেতনা এবং তাদের জন্য বিদ্রোহ অব্যাহত রাখার যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। তাই বলা যায়, মন্তব্যটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তিমির রাত্রি, মাতৃমন্ত্রী…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – বিদ্রোহী, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”