A. Nayan
A. Nayan
19 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তিন বিয়ে করা…’ রাজশাহী বোর্ড ২০২৩ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

তিন বিয়ে করা ষাট বছর বয়সি গ্রামের ধনী গেরস্ত সকেট ব্যাপারী পাপড়ির দরিদ্র বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে তারা রাজি হয়ে যান। কিন্তু পাপড়ি তা না মেনে, স্কুলের বান্ধবী ও শিক্ষকের সহায়তায় বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। সকেট ব্যাপারী কোনো প্রতিবাদ ছাড়াই এ ব্যাপারটিকে মেনে নেয়। এক্ষেত্রে তার কোনো প্রভাব প্রতিপত্তি কাজে আসে না।

উত্তর:

তাহেরাকে ডেমরার ঘাট থেকে বজরায় তুলে নেওয়া হয়েছিল।

উত্তর:

পরিস্থিতি বিবেচনা করে বহিপীরের বিপদের আশঙ্কায় হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়ে ফিরে এসেছিলেন। বহিপীর তাহেরার মা-বাবার সহযোগিতায় তার অমত থাকা সত্ত্বেও তাকে বিয়ে করেন। কিন্তু তাহেরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে বহিপীর হাতেম আলির বজরায় তাহেরার উপস্থিতি টের পান। তাহেরাকে সাথে নিয়ে যেতে চাইলে সে রাজি না হওয়ায় তিনি হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলেন। কিন্তু কনের অমতে বিয়ে করায় বহিপীরের বিপদ হতে পারে ভেবে হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়ে ফিরে এসেছিলেন।

উত্তর:

উদ্দীপকের পাপড়ির মধ্যে ‘বহিপীর’ নাটকের তাহেরার প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটেছে।

‘বহিপীর’ নাটকের তাহেরা একটি প্রতিবাদী ও সচেতন চরিত্র। তাহেরার বাবা-মা বহিপীরের মুরিদ। তারা কুসংস্কারে বিশ্বাসী। তাই তারা তাহেরাকে বৃদ্ধ পিরের সাথে বিয়ে দিতে চায়। কিন্তু তাহেরা এ বিয়েতে রাজি নয় বলে বাড়ি থেকে পালিয়ে যায়। কারণ সে কুসংস্কারে আচ্ছন্ন নয়। সে পিরপ্রথাকে মনেপ্রাণে ঘৃণা করে। সে পিরের প্রতারণা সম্পর্কে অবগত। তাছাড়া বৃদ্ধপিরের সাথে তার অসম বিয়ে সে কোনো ভাবেই মেনে নিতে পারেনি। এজন্য উক্ত প্রতিবাদের অংশ হিসেবেই সে বাড়ি থেকে পালিয়ে যায়।

উদ্দীপকের পাপড়ি দরিদ্র পরিবারের মেয়ে। ষাট বছর বয়সী বৃদ্ধ সকেট ব্যাপারী পাপড়িকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায়। পাপড়ির বাবা-মা উক্ত প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু পাপড়ি এ বিয়েতে প্রতিবাদ জানায়। সে স্কুলের বান্ধবী ও শিক্ষকের সহায়তায় বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। উদ্দীপকের পাপড়ি ‘বহিপীর’ নাটকের তাহেরার মতোই প্রতিবাদী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের পাপড়ির মধ্যে ‘বহিপীর’ নাটকের তাহেরার প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটেছে।

উত্তর:

"সকেট ব্যাপারী ও বহিপীরের পরিবর্তিত রূপটি ইতিবাচক।"- মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।

‘বহিপীর’ নাটকের বহিপীর একটি ধূর্ত চরিত্র। সে খুবই চালাক প্রকৃতির লোক। অতি চালাকির কারণেই সে মানুষের সরলমনে ধোকা দিয়ে থাকে। তার ধোকায় পড়ে অনেকেই তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে। আর এ সুযোগেই বহিপীর তার সকল অপকর্ম চালায়। অনেক সময় ছল চাতুরির আশ্রয় নিয়েও তার মনোবাসনা পূরণ করতে চায়। সে তাহেরাকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য সব ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর এ ব্যর্থতাকে সে নির্দ্বধায় মেনে নিয়েছে।

উদ্দীপকের সকেট ব্যাপারী ষাট বছর বয়সী একজন বৃদ্ধ। সে বৃদ্ধ হলেও কিশোরী পাপড়ির দিকে কুদৃষ্টি দেয়। সে পাপড়িকে বিয়ে করার জন্য পাপড়ির বাবা-মার কাছে প্রস্তাব পাঠায়। পাপড়ির দরিদ্র বাবা-মা উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে। কিন্তু পাপড়ি এ অসম বিয়েতে দ্বিমত পোষণ করে। সে প্রতিবাদ জানিয়ে এ বিয়ে বাতিল করতে সক্ষম হয়। আর এ কাজে তাকে তার বান্ধবী ও স্কুলের শিক্ষক সহযোগিতা করে। সকেট ব্যাপারী প্রভাবশালী লোক হলেও এক্ষেত্রে তার প্রভাব প্রতিপত্তি কাজে আসেনি।

পরিশেষে বলা যায় উদ্দীপকের সকেট ব্যাপারী ও ‘বহিপীর’ নাটকের বহিপীরের পরিবর্তিত রূপটি ইতিবাচক। কারণ তারা অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করতে চাইলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আর তাদের এ ব্যর্থতাকে তারা মেনে নিয়েছে। তারা আর কোনো প্রভাব খাটায়নি। ফলে তাদের এ পরিবর্তনকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করা যায়। জোর করে কাউকে বিয়ে করা যায় না এ বিষয়টি তারা অনুধাবন করতে পেরেছে। তাদের এ কাজটি নিঃসন্দেহে একটি ইতিবাচক কাজ। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

9 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তিন বিয়ে করা…’ রাজশাহী বোর্ড ২০২৩ – বহিপীর, নাটক, বাংলা ১ম পত্র (এসএসসি)”