| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘টিস্যু A →…’ যশোর বোর্ড ২০২২ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

টিস্যু A → কোষগুলো একই আকৃতির, সমব্যাসীয় নিউক্লিয়াস বড়।
টিস্যু B → জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
পাতার ঊর্ধ্ব ও নিম্নতলের বহিত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে।
পাতার বহিঃত্বক বা কিনারা থেকে তরল পানি নিঃসরণের প্রক্রিয়াকে হাইডাথোড বা পানি-পত্ররন্ধ্র বলে।
পানি-পত্ররন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে পানি রন্ধ্রের মাধ্যমে বের করে দেয় । মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্র থাকলে সাধারণত এমনটি ঘটে। ঘাস ,কচু এবং টমেটো উদ্ভিদে হাইডাথোড ঘটে।
উদ্দীপকের উল্লেখিত A এর টিস্যুর কোষগুলো একই আকৃতির, সমব্যাসীয় এবং নিউক্লিয়াস বড়। অর্থাৎ এরা ভাজক টিস্যু।
যে টিস্যুর কোষগুলো বিভাজিত হয়, জীবিত, অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয় এদের ভাজক টিস্যু বলা হয়। এই টিস্যুর কোষগুলো পাতলা কোষপ্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না।
উদ্দীপকে উল্লেখিত টিস্যু B জাইলেম, ফ্লোয়েম ও ক্যম্বিয়াম নিয়ে গঠিত। অর্থাৎ এটি ভাস্কুলার টিস্যুতন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অস্তিত্ব রক্ষায় ভাস্কুলার টিস্যুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাস্কুলার বান্ডলের অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম এর সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। এ টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। এ টিস্যুতে জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথকভাবে অথবা একসাথে থাকতে পারে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, নাও থাকতে পারে।
ভাস্কুলার বান্ডল এর জাইলেম টিস্যু উদ্ভিদের মূল হতে কাণ্ড ও পাতায় পানি এবং দ্রবীভূত খনিজ লবণ আয়ন হিসেবে পরিবহন করে। এর মাধমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকে এবং বৃদ্ধি পায়। এটি উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে আমরা যে কাঠ ব্যবহার করি মূলত সেকেন্ডারি জাইলেম।ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের মূল হতে কচি মুকুল পর্যন্ত বিভিন্ন অংশে প্রেরণ করে। এটি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম চালু রাখে এবং উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। ক্যাম্বিয়াম জাইলেম ও ফ্লোয়েম এর মাঝে অবস্থান করে। এটি উদ্ভিদকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে থাকে।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অস্তিত্ব রক্ষায় জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম অর্থাৎ ভাস্কুলার টিস্যুতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।