| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘তমা চিংড়ি ভুনা…’ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ – প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

তমা চিংড়ি ভুনা খেতে খু্ব পছন্দ করে। যদিও সে জানে বৈশিষ্ট্যের দিক থেকে চিংড়ির চেয়ে রুই মাছ অনেক উন্নত প্রাণী।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
ভ্রূণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর অবস্থিত কিছুটা নমনীয়, স্থিতিস্থাপক ও ছিদ্রযুক্ত টিস্যুর দন্ডকে নটোকর্ড বলে।
Urocordata উপপর্বের প্রাণীদের জীবন ইতিহাস প্রতীপ রূপান্তর সংঘটিত হয়। যে রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে অপেক্ষাকৃত সুগঠিত এবং উন্নত বৈশিষ্ট্যবাহী কোন প্রাণির লার্ভা দশা, অনুন্নত বৈশিষ্ট্য সমন্বিত পূর্ণাঙ্গ প্রাণীতে রূপান্তরিত হয় তাকে প্রতীপ বা পশ্চাৎমুখী রূপান্তর বলে।
উদ্দীপকে তমা পছন্দের প্রাণীটি হলো চিংড়ি, যা আর্থোপোডা পর্বের প্রাণী। নিচে আর্থোপোডা পর্বের বৈশিষ্ট্যসমূহ লিখা হলো:
১. এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, খন্ডকায়িত, ট্যাগমাটায় বিভক্ত।
২. এরা সন্ধিযুক্ত উপাঙ্গবিশিষ্ট এবং পুন্ঞ্জাক্ষি বিদ্যমান।
৩. এদের বহি:কঙ্কাল কিউটিন নির্মিত।
৪. এদের দেহে রক্তপূর্ণ হিমোসিল বিদ্যমান।
৫. এদের প্রধান রেচনঅঙ্গ ম্যালপিজিয়ান নালিকা।
৬. জীবন চক্রে লার্ভা, পিউপা বা নিম্ফ দশা দেখা যায়।
উদাহরণ- Scolopendralaeta (শতপদী), Macrobrachiumrosenbergii (চিংড়ি)
‘চিংড়ির চেয়ে রুই মাছ অনেক উন্নত প্রাণী’-উক্তিটি যথার্থ। চিংড়ি Arthropoda পর্বের এবং রুই মাছ Chordata পর্বের অন্তর্ভূক্ত। রুই মাছের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় বা আজীবন পৃষ্ঠমধ্যরেখা বরাবর দন্ডাকার ও স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় উল্লেখপূর্বক এটি মেরুদন্ডে পরিণত হয় যা উন্নত প্রাণীর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্য চিংড়ির মধ্যে অনুপস্থিত। তাই এটি অনুন্নত প্রাণী। এছাড়া মেরুদন্ডী প্রাণীর চলন, খাদ্যগ্রহণ, পরিপাক অনুন্নত প্রাণীদের ন্যায়। মেরুদন্ডী প্রাণীর পৃথক পৃথক সুগঠিত সংবহনতন্ত্র রয়েছে। যেমন: পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র ও রক্তসংবহনতন্ত্র রয়েছে। চিংড়ির পৃথক পৃথক কোনো সংবহনতন্ত্র নেই তবে এদের একটি বা দুটি তন্ত্রের দ্বারা শরীরবৃত্তীয় সকল কাজ সম্পাদিত হয়।
অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, চিংড়ির চেয়ে রুই মাছ অনেক উন্নত প্রাণী।