A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘টমি মিয়া সবজি…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৪ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৪৬🏢 প্রতিষ্ঠান ঝিনাইদহ ক্যাডেট কলেজ📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

টমি মিয়া সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেন। তিনি কাটা স্থানে বরফ লাগাতে এবং ব্যাণ্ডেজ করতে বিরক্ত বোধ করছিলেন। অবশেষে কয়েক মিনিট পরে রক্তপাত বন্ধ হয়ে গেল। হৃদচক্র নামে একটি ছন্দময় গতিতে হৃদপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অসুস্থ ও দুর্বল হূৎপিন্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনার ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরে চামড়ার নিচে 
স্থাপিত ছোট একটি যন্ত্রকে পেসমেকার বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্ত জমাট বাঁধার পর খড় রং সদৃশ যে তরল পৃথক হয় তাকে সিরাম বলে। সিরাম বস্তুতপক্ষে রক্তরস। তবে এতে ফাইব্রিনোজেন ও তঞ্চন II, V ও VIII থাকে না এবং এতে অধিক সেরাটোনিন থাকে। এ বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে রক্তরসকে সিরাম থেকে পার্থক্য করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রক্ত জমাট বাঁধার পর খড় রং সদৃশ যে তরল পৃথক হয় তাকে সিরাম বলে। সিরাম বস্তুতপক্ষে রক্তরস। তবে এতে ফাইব্রিনোজেন ও তঞ্চন II, V ও VIII থাকে না এবং এতে অধিক সেরাটোনিন থাকে। এ বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে রক্তরসকে সিরাম থেকে পার্থক্য করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের শেষ লাইনে হৃদচক্র নামে একটি ছন্দময় গতিতে হৃদপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয় তা উল্লেখ করা হয়েছে। হৃদপিণ্ড স্পন্দন একটি চাক্রিক গতিতে তথা হৃদচক্রের মাধ্যমে সারাদেহে রক্ত সঞ্চালিত হয়। স্পন্দনের মাধমে সারাদেহে রক্ত সঞ্চালন করে। এর স্পন্দন একটি চাক্রিক গতিতে সম্পন্ন হয় যাকে হৃদচক্র বলে। নিম্নোক্ত ধাপে হৃদচক্র সম্পন্ন হয়-
হৃদচক্রের শুরুতে অলিন্দদ্বয় শিথিল বা প্রসারিত হয়ে থাকে । ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়। দেহের বিভিন্ন অংশ থেকে CO2 সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনাক্যাভা দিয়ে ডান অলিন্দে এবং পালমোনারি শিরা দিয়ে ফুসফুস থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এ দশার সময়কাল ০.৭ সেকেন্ড । 
অলিন্দের প্রসারণ শেষ হলে প্রায় একই সাথে উভয় অলিন্দ সংকুচিত হয়। ডান অলিন্দে অবস্থিত SA নোড থেকে সংকোচনের সূত্রপাত হয়। এই দশার সময়কাল ০.১ সেকেন্ড। এসময় ডান অলিন্দ থেকে CO2 সমৃদ্ধ রক্ত ডান নিলয়ে ও বাম অলিন্দ থেকে O2 সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসে। অলিন্দের সংকোচনের পর পরই নিলয়দ্বয় রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। ডান নিলয় থেকে CO2 সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাম নিলয় থেকে O2 সমৃদ্ধ রক্ত অ্যাওটায় প্রবেশ করে। এ দশার স্থায়িত্বকাল ০.৩ সেকেন্ডে । 
নিলয়ের সংকোচন শেষ হওয়ার সাথে সাথে এর প্রসারণ শুরু হয়। এসময় বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা খুলে যায়। ফলে রক্ত অলিন্দ 
থেকে নিলয়ে প্রবেশ করে। একই সাথে সেমিলুনার কপাটিকাগুলো সজোরে বন্ধ হয়। এ দশার স্থায়িত্বকাল ০.৫ সেকেন্ডে। 
এভাবে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন চাক্রিক গতিতে সম্পন্ন হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘টমি মিয়া সবজি…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৪ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”