A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তোহা ও নূহা…’ ঢাকা কলেজ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৯৩🏢 প্রতিষ্ঠান ঢাকা কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তোহা ও নূহা দুই বন্ধুর জন্ম 1955 সালে। তারা যে স্কুলের ছাত্রী ছিল সে স্কুল স্থাপিত হয় 1915 সালে। 25 বছর বয়সে নূহা 85m লম্বা মহাকাশযানে চড়ে 0.6c বেগে মহাকাশে যাত্রা শুরু করল এবং নূহার হিসাব মতে 30 বছর পরে ফিরে এলো তার স্কুলের 100 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের স্বীকার্য দুটি হলো:
১. আপেক্ষিকতার স্বীকার্য: পদার্থবিজ্ঞানের সূত্রাবলি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে একই থাকে।
২. আলোর দ্রুতির ধ্রুবতার স্বীকার্য: শূন্যস্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর দ্রুতি c এর মান একই থাকে, তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভর করে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তত্ত্ব হলো কোনো, প্রাকৃতিক ঘটনার সুপ্রতিষ্ঠিত, ব্যাপক এবং পরীক্ষামূলকভাবে প্রমাণিত ব্যাখ্যা। এটি একাধিক স্বীকার্য, সূত্র এবং পরীক্ষালব্ধ ফলের সমন্বয়ে গঠিত একটি কাঠামো। যেমন: আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব।

অন্যদিকে, স্বীকার্য হলো এমন একটি মৌলিক বিবৃতি বা ধারণা যা কোনো প্রমাণ ছাড়াই সত্য বলে ধরে নেওয়া হয় এবং যার উপর ভিত্তি করে একটি তত্ত্বের গাণিতিক ও যৌক্তিক কাঠামো তৈরি করা হয়। যেমন: আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুটি স্বীকার্য।
সুতরাং, তত্ত্ব হলো একটি সম্পূর্ণ ব্যাখ্যা যা স্বীকার্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পরীক্ষা দ্বারা সমর্থিত। স্বীকার্য হলো তত্ত্বের ভিত্তি বা প্রাথমিক অনুমান। তত্ত্বের গ্রহণযোগ্যতা নির্ভর করে এর স্বীকার্যগুলোর যৌক্তিকতা এবং পরীক্ষামূলক ফলাফলের সাথে এর সামঞ্জস্যের উপর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
স্থির অবস্থায় নভোযানের দৈর্ঘ্য,

L0=85 m

আলোর বেগ, c=3×108 ms−1
নভোযানের বেগ, v=0.6c
নভোযানের চলমান দৈর্ঘ্য, L= ?

 

আমরা জানি,

L=L01−v2c2

বা, L=85×1−(0.6c)2c2

বা, L=85×1−(0.6)2 

∴ L=68 m

∴ তোহার নিকট মহাকাশযানের দৈর্ঘ্য 68 m মনে হবে (Ans.)

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
নূহার যানের বেগ,

v=0.6c=1.8×108 ms−1

আলোর বেগ, c=3×108 ms−1
নূহার ভ্রমণকাল, t0=30 বছর
পৃথিবীর সাপেক্ষে তার ভ্রমণকাল, t= ?

আমরা জানি,

t=t01−v2c2
বা, t=301−(1.8×108)2(3×108)2
∴t=37.5 বছর 

নূহার স্কুলে 100 বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে =(1915+100)= 2015 সালে, নূহা পৃথিবী থেকে ভ্রমণে বের হয় 1955+25=1980 সালে। তাই পৃথিবীর হিসাবে নূহা 37.5 বছর পর ফিরে আসলে পৃথিবীতে তখন হবে (1980+37.5)=2017.5 সাল বা 2017 সালের জুন মাস, যা 2015 এর পরে।
সুতরাং নূহা তার স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তোহা ও নূহা…’ ঢাকা কলেজ ২০২৬ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”