A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তখন আমার একটি…’ a – যৌবনের গান, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ গদ্য🧩 অধ্যায় ১২তম অধ্যায় — যৌবনের গান🔢 সৃজনশীল নং ২🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তখন আমার একটি দৈনিক পত্রিকার অফিসে বেশ যাতায়াত ছিল। সুমি নামের একটি মেয়ে খুন হয় মিরপুরে। এটা নিয়ে সংবাদপত্রে আর সাংবাদিক মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। যে পত্রিকা অফিসে আমার যাতায়াত ছিল সেই পত্রিকাও ওই নিউজটা কাভার করত। এর দায়িত্বে ছিলেন একজন বৃদ্ধ সাংবাদিক। তিনি প্রায়ই সেখানে যেতেন আর এদিকে ওদিকে ক্যামেরা ঘুরিয়ে দু’একজনের কান্নার ভিডিও তুলে খবরটাকে মর্মান্তিক করে তুলতেন। তবে খুনির ব্যাপারে তার মাথাব্যথা ছিল না। অবশেষে এই খুনের তথ্য উদঘাটনের দায়িত্বে এলো এক তরুণ সাংবাদিক। খুনের ব্যাপারে বেশ তদন্ত চালাল ছেলেটি। তার মোবাইলে একাধিকবার হুমকি এলো। তবুও দমল না ছেলেটি। খুঁজে বের করল প্রকৃত খুনিকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আপন মনের আনন্দে গানের পাখি গান করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "যদি তাহাতে কাহারও অলস তন্দ্রা, মোহনিদ্রা টুটিয়া যায়, তাহা একান্ত দৈব" কথাটি দ্বারা গানের পাখির গানকে প্রত্যক্ষ নির্দেশ করা হয়েছে এবং পরোক্ষভাবে যৌবনের বেদনাকে বুঝানো হয়েছে।

➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের প্রকৃত বৈশিষ্ট্য এবং এর গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এখানে বিভিন্ন বিষয়ের অবতারণা করে মূল বিষয়টি বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন গানের পাখি মনের আনন্দে গান করে। এতে যদি বনের অন্য কারও সুখনিদ্রায় ব্যাঘাত ঘটে, তবে সেটা গানের পাখির দোষ নয়। কারণ গানের পাখি কারও অলসনিদ্রার কথা ভেবে গান গায় না। তেমনই যৌবনের বেগের কাছে যদি কারও মেকি মুখোশ খসে পড়ে, তবে সেটা যৌবনের দোষ নয়, কারণ যৌবন মেকি মুখোশের প্রতি লক্ষ রেখে পথ চলে না। আপন সৃষ্টির তেজে উদ্দীপিত হয়েই যৌবন পথ চলে এবং তার গান গেয়ে যায়। 

সারকথা: লেখক বনের গানের পাখির স্বাধীন চেতনাকে যৌবনের সঙ্গে তুলনা করে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চরিত্র 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্যরূপে প্রতিফলিত হয়েছে। লেখক বার্ধক্যকে যে রূপে চিত্রায়িত করেছেন, উদ্দীপকের বৃদ্ধ ঠিক সেই চরিত্রেরই অধিকারী।

➤ যৌবনের চেতনা থেকে দূরে গেলে জীবনের সমস্ত মানুষ সকল সাহস ও উদাম হারিয়ে ফেলে। তখন বার্ধক্য বা জড়তা তাকে জড়িয়ে ধরে। মূলত মানব চরিত্রের মানসিক দৈনাই এর জন্য প্রধানত দায়ী।

➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের গুরুত্ব তুলে ধরতে গিয়ে প্রসঙ্গক্রমে বার্ধক্যের স্বরূপ উন্মোচন করেছেন। তাঁর মতে, যারা মিথ্যা আর পুরাতনকে আঁকড়ে ধরে, নতুনত্বকে অস্বীকার করে তারাই মূলত বার্ধক্যের কাতারে। ভয় আর লোভকে পুঁজি করে যারা নতুনদের নব উদ্দীপনাকে স্বাগত জানায় না; বরং নিন্দা করে তারাই বার্ধক্যের কবলে জর্জরিত। শুধু বৃদ্ধ হলেই মানুষ বার্ধক্যে উপনীত হয় না। মূলত সংস্কারবিরোধী ভীতুজনেরাই বার্ধক্যের প্রতিমূর্তি। জীবন থাকতেও তারা জড়বস্তুর মতো উদ্দীপনাহীন আচরণ করে। লেখকের মতানুসারে যারা বার্ধক্যের প্রতিমূর্তি, উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিক তাদের অনুরূপ। 

সারকথা: উদ্দীপকের বৃদ্ধ সাংবাদিকের চারিত্রিক গুণ 'যৌবনের গান' প্রবন্ধে বার্ধক্য নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

➤ "উদ্দীপকের দামাল ছেলেটিই 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের প্রতীক।" মন্তব্যটি যথার্থ।

➤ মানবজীবনের বিভিন্ন পর্যায়ের মধ্যে সবচেয়ে সতেজ সবুজ অবস্থাটি যৌবন। যৌবন বলতে কেবল তরুণ বয়সকেই নির্দেশ করে না। তারুণ্যের চেতনাকেও নির্দেশ করে। এই চেতনা বৃদ্ধ বয়সেও থাকতে পারে। আবার তরুণ বয়সেও বার্ধক্য আসতে পারে।

➤ উদ্দীপকে সুমি নামক এক মেয়ে মিরপুরে খুন হলে তার প্রকৃত খুনকে খুঁজে সংবাদ কাভার করা এবং খুনের রহস্য উদঘাটনের দায়িত্ব দেওয়া হয় এক বৃদ্ধ সাংবাদিককে। তিনি ঘটনাস্থলে গিয়ে শুধু মানুষের কান্না যা আর আবেগজড়িত কথাবার্তা দিয়ে ঘটনাটিকে বেদনাবিধুর করেই তুলেছেন, প্রকৃত তদন্তের কিছুই করেননি। এমন সময় এই খুনের রহস্য উদঘাটনের দায়িত্ব নেয় এক তরুণ সাংবাদিক। সে তদন্ত চালাতে থাকে। ধীরে ধীরে এই ব্যাপারে জোর এর রহস্যের জট খুলতে শুরু করে, তখন চতুর্দিক থেকে তরুণ সাংবাদিকের প্রাণনাশের হুমকি এলেও শেষ পর্যন্ত তাকে দমন করা সম্ভব হলো না। 'যৌবনের গান' প্রবন্ধে যৌবনের এই চেতনায়ই প্রত্যাশা করা হয়েছে।।

➤ 'যৌবনের গান' রচনায় লেখক যৌবনের সুস্পষ্ট রূপরেখা বর্ণনা করেছেন। তাঁর মতে, যৌবন এক অপ্রতিরোধ্য ধর্মের নাম। যৌবনের পূজারি তরুণদের হৃদয়ে যৌবন সঞ্চার করে দুরন্ত সাহস। অত্যাচারীর সামনে যমদূত হয়ে দাঁড়ায় আর মজলুমের জন্য তার হৃদয়ে ঝরনার মতো চিরন্তন কান্নার স্রোত বয়ে চলে। পৃথিবীর রহস্য উদঘাটনে এরা অকুতোভয়। অনাহারীর মুখে আহার তুলে দেয়, আর্তের সেবা করে, দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ায় তরুণরা। উদ্দীপকের দামাল ছেলেটি এই যৌবনের প্রতীক। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 

সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে লেখুক, যৌবনের যে দুর্দম ম রূপরেখা অঙ্কন করেছেন, তা উদ্দীপকের তরুণ সাংবাদিকের দুঃসাহসী চরিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তখন আমার একটি…’ a – যৌবনের গান, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”