A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তন্ত্র A: নাইট্রোজেন…’ Combined ২০১৮ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৬ষ্ঠ অধ্যায় — বর্জ্য ও নিষ্কাশন🔢 সৃজনশীল নং ৯🏢 প্রতিষ্ঠান Combined📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

তন্ত্র A: নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্কাশন

তন্ত্র B: CO₂ নিষ্কাশন

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৬

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মুখবিবরে অবস্থিত স্বরযন্ত্রের ছিদ্রমুখ অর্থাৎ গ্লটিস-এর ঢাকনাই হলো এপিগ্লটিস।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বৃক্কের গঠন ও কার্যকরী একক নেফ্রনের রেনাল করপাসলে মূত্র তৈরির প্রথম ধাপে রক্তের যে ছাঁকন সংঘটিত হয় তাকে অতিসূক্ষ্ম ছাঁকন বলে। এ প্রক্রিয়ায় হৃৎপিণ্ড হতে পৃষ্ঠীয় ধমনি, রেনাল ধমনি ও অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে রক্ত অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে। অ্যাফারেন্টের তুলনায় ইফারেন্ট আর্টারিওলের ব্যাস সংকীর্ণ হওয়ায় উচ্চ চাপের কারণে রক্ত থেকে পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক এসিড পরিদ্রুত হয়ে মূত্র রূপে গ্লোমেরুলাসে জমা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত তন্ত্র A অর্থাৎ রেচনতন্ত্রের প্রধান অঙ্গ হলো বৃক্ক। বৃক্কের গাঠনিক ও কার্যগত একক হলো নেফ্রন। নিচে নেফ্রনের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তন্ত্র A হলো রেচনতন্ত্র এবং B হলো শ্বসনতন্ত্র। রেচনতন্ত্র দেহ থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ অপসারণ করে এবং শ্বসনতন্ত্র শ্বাসকার্যে উৎপন্ন বর্জ্য অর্থাৎ CO₂ দেহের বাহিরে নিষ্কাশন করে। তন্ত্র দুটো ভিন্ন হলেও এরা একই কাজ করে, যা নিচে বিশ্লেষণ করা হলো-

রেচনতন্ত্র মূলত শিম বীজ আকৃতির দুটি বৃক্ক, রেচন নালি, মূত্রথলি ও মূত্রনালি নিয়ে গঠিত। বৃক্কে তিনটি অঞ্চল বিদ্যমান- কর্টেক্স, মেডুলা ও পেলভিস। বৃক্কের গাঠনিক ও কার্ষিক একক হলো নেফ্রন, যা রেনাল চিত্র: নেফ্রনের চিহ্নিত চিত্র করপাসল ও রেনাল রেচনতন্ত্র বিভিন্ন ছাঁকনের মাধ্যমে রক্ত থেকে নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ (ইউরিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি) পৃথক করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। মূলত আমিষ জাতীয় খাদ্য যা পরিপাক হয়ে শক্তি ও নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ উৎপন্ন করে।

অপরদিকে শ্বসনতন্ত্র নাসারন্ধ্র, স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ফুসফুস ও অ্যালভিওলাস নিয়ে গঠিত। কোষে খাদ্য ০₂ দ্বারা জারিত হয়ে শক্তি ও CO₂ উৎপন্ন হয়। এই CO₂ গ্যাস রক্তে বাহিত হয়ে ফুসফুসের অ্যালভিওলাসে আসে এবং সেখান থেকে দেহের বাইরে নিষ্কাশিত হয়। উপরে বর্ণিত দুটো পদার্থ দেহের জন্য ক্ষতিকর। তাই এ দুটো বর্জ্য পদার্থ দুটো ভিন্ন তন্ত্রের মাধ্যমে অপসারিত হয়। তন্ত্র দুটো গঠনগতভাবে ভিন্ন হলেও এরা একই কাজ সম্পাদন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তন্ত্র A: নাইট্রোজেন…’ Combined ২০১৮ – বর্জ্য ও নিষ্কাশন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”