A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘তুলির বয়স ৩২…’ রাজশাহী বোর্ড ২০২২ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: রাজশাহী বোর্ড📅 সাল: ২০২২⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

তুলির বয়স ৩২ বছর, উচ্চতা ১৬২ সে.মি. এবং ওজন ৯২ কেজি। অপরদিকে, তার ভাই সাজিদের ওজন ৫৫ কেজি এবং উচ্চতা ১২০ সে.মি.। সে ফাস্টফুড জাতীয় খাবার বেশি পছন্দ করে এবং কোনো কাজ করে না। সে প্রায়ই অসুস্থ থাকে। ডাক্তারের নিকট গেলে সুস্থতার জন্য তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

উত্তর:

রাফেজ: শস্যদানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শাঁস, বীজ এবং উদ্ভিদের ডাঁটা, মূল ও পাতায় থাকা আঁশ বা তন্ত্রর ন্যায় অপাচ্য অংশই হলো রাফেজ।

উত্তর:

যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালীর অভ্যন্তরে জটিল, অদ্রবণীয় অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট এনজাইম ও হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল খাদ্য উপাদানে পরিণত হয় তাকে পরিপাক বলে। লালাগ্রন্থি, গ্যাস্ট্রিকগ্রন্থি, আন্ত্রিকগ্রন্থি ও অগ্ন্যাশয় থেকে এ সকল এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইমগুলো খাদ্যের রাসায়নিক ক্রিয়াকে ত্বরান্বিত করে। তাছাড়া কোষের ভিতরকার কর্মকাণ্ড এই এনজাইমের উপর নির্ভরশীল।

উত্তর:

উদ্দীপক হতে পাই,

তুলির বয়স ৩২ বছর

তুলির উচ্চতা ১৬২ সে.মি.

এবং তুলির ওজন ৯২ কেজি

আমরা জানি,
মেয়েদের BMR

= ৬৫৫ (৯.৬ × ওজন কেজি) + = (১.৮ × উচ্চতা সে.মি.) – (৪.৭ × বয়স বছর) 

∴ তুলির BMR

=৬৫৫ + (৯.৬ × ৯২) + (১.৮ × ১৬২) – (৪.৭ - ৩২)

= (৬৫৫ + ৮৮৩.২ + ২৯১.৬) ১৫০.৪

= ১৮২৯.৮- ১৫০.৪

 = ১৬৭৯.৪ ক্যালরি

উত্তর:

উদ্দীপক হতে পাই,

সাজিদের ওজন ৫৫ কেজি

এবং সাজিদের উচ্চতা = ১২০ সে.মি.

১২০১০০= ১২০  ১০০  মিটার [ ১০০ সে.মি. = ১মিটার ]

= ১.২০ মিটার

আমরা জানি, BMI=দেহেরওজনকেজিদেহেরউচ্চতামিটার= দেহের ওজন (কেজি)  দেহের উচ্চতা (মিটার) 

৫৫১২০= ৫৫ ( ১.২০ )2= ৩৮.২ (প্রায়)

সাজিদের BMI এর মান ৩৮.২ যা দেখে বুঝা যায় যে, তার দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য নেই। যেহেতু সে ফাস্টফুড জাতীয় খাবার খেতে পছন্দ করে তাই তার ওজন অত্যধিক বেড়ে যায়। এছাড়া সে কোনো পরিশ্রম করে না। তাই ডাক্তার সাজিদকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পরামর্শ দেন। অর্থাৎ সাজিদকে ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করতে হবে। এছাড়াও তাকে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করতে হবে। এছাড়া তাকে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে। বেশি বেশি ফলমূল ও শাকসবজি খেতে হবে। খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত বজায় রেখে খাদ্য গ্রহণ করতে হবে। এছাড়াও সহজপাচ্য এবং বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার গ্রহণ করতে হবে।

সুতরাং, ডাক্তারের নির্দেশনা মেনে চললে সাজিদ সুস্থ জীবনযাপন করতে পারবে। কাজেই সাজিদের BMI এর মানের সাপেক্ষে ডাক্তারের দেওয়া পরামর্শ প্রকৃতপক্ষেই যথার্থ।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘তুলির বয়স ৩২…’ রাজশাহী বোর্ড ২০২২ – খাদ্য, পুষ্টি এবং পরিপাক, জীববিজ্ঞান (এসএসসি)”