A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘টুটুল একটি পাহাড়…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং:🏫 বোর্ড: ময়মনসিংহ বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

টুটুল একটি পাহাড় থেকে 17m দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরও কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। ঐ দিন ঐ স্থানে শব্দের বেগ ছিল 350 ms1 এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 Hz.

উত্তর:

যখন প্রতিফলিত শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে মূল শব্দের পুনরাবৃত্তি করে, তখন ঐ প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে।

উত্তর:

মানুষের গলার আওয়াজের সুর চিকন হবে নাকি মোটা হবে তা ভোকাল কর্ডের উপর নির্ভর করে। ভোকাল কর্ড মোটা হলে এর কম্পাঙ্ক কমে যায়, ফলে শব্দের তীক্ষ্ণতাও কমে যায়। মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ তাদের ভোকাল কর্ড পাতলা অর্থাৎ এর কম্পাঙ্ক বেশি।

উত্তর:

উদ্দীপক হতে পাই,
শব্দের বেগ, v=350 ms1
কম্পাঙ্গক, t=1400Hz
তরঙ্গদৈর্ঘ্য, λ= ?

আমরা জানি,

v=tλ

বা, λ=vt 

বা, λ=3501400

λ=0.25 m

সুতরাং, উক্ত শব্দের তরঙ্গদৈর্ঘ্য 0.25 m। (Ans.)

উত্তর:

উদ্দীপক হতে, টুটুল ও পাহাড়ের দূরত্ব, d=17m
এখন ১ম অবস্থানে দাঁড়িয়ে থাকা টুটুলের পক্ষে প্রতিধ্বনি শোনা সম্ভব হবে যদি মূল শব্দ ও প্রতিধ্বনি শোনার সময় ব্যবধান কমপক্ষে 0.1s হয়।

এখানে, শব্দের বেগ, v=350 ms1
আমরা জানি, 2 d=v×t
বা, t=2 dv
বা, t=2×17350

t=0.097 s

এখানে, t<0.1 s
যেহেতু প্রতিধ্বনি শব্দ 0.1 s সময়ের আগেই টুটুলের কাছে ফিরে আসে তাই ১ম অবস্থান থেকে টুটুল মূল শব্দ ও প্রতিধ্বনি শব্দের মধ্যে পার্থক্য করতে পারবে না। এ কারণেই টুটুল প্রতিধ্বনি শুনতে পায় না।

12 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘টুটুল একটি পাহাড়…’ ময়মনসিংহ বোর্ড ২০২৩ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”