A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকে একটি কমন…’ সিলেট বোর্ড ২০১৭ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স🔢 সৃজনশীল নং ৪🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকে একটি কমন এমিটার n-p-n ট্রানজিস্টর বর্তনী দেখানো হল-

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দূর অতীতে এ মহাবিশ্বের সব কিছু খুব কাছাকাছি অতি উত্তপ্ত ও প্রায় অসীম ঘনত্বের এক পুঞ্জিভূত অবস্থায় ছিল। আর সে অবস্থা থেকে আকস্মিক এক বিস্ফোরণের মধ্য দিয়ে উদ্ভব ঘটেছে এ মহাবিশ্বের। এটাই মহাবিশ্ব সৃষ্টির 'বিগ ব্যাং' তত্ত্ব।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ব্লাক হোলের আয়তন প্রায় শূন্য কিন্তু ভর খুব বেশি হওয়ায় এর মহাকর্ষ বল খুব বেশি হয়। এ প্রচন্ড মহাকর্ষের কারণে এর পৃষ্ঠ থেকে কোনো বস্তুর মুক্তিবেগ আলোর বেগ অপেক্ষাও বেশি। তাই এরূপ বস্তু থেকে আলোও বের হয়ে আসতে পারে না। তাই ব্লাক হোল দেখা যায় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে,
কালেক্টর কারেন্ট, IC=1.5 mA
বেস কারেন্ট, IB=0.03 mA

বের করতে হবে, কারেন্ট গেইন, α= ?
আমরা জানি,
α=ICIB=1.50.03=50 (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বর্তনীটিকে ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহার করা যায়। নিচের চিত্রে এর সুইচ হিসেবে ব্যবহার দেখানো হয়েছে। এক্ষেত্রে সংগ্রাহক বায়াস বিভব +Vcc প্রয়োগ করা হয় এবং নিঃসারককে ভূ সংযুক্ত করা হয়।

পীঠ বিভব শূন্য বা ন্যূনতম একটি মানের কম হলে সংগ্রাহক ও নিঃসারকের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ চলে না। একটি সিলিকন ট্রানজিস্টরের ক্ষেত্রে এ ন্যূনতম মান হচ্ছে 0.7 V। একে ট্রানজিস্টরের "কাট অফ” অবস্থা বলে। এ অবস্থায় LED জ্বলে না (চিত্র-খ)। আবার পীঠ বিভবের একটি নির্দিষ্ট মান অপেক্ষা বেশি বিভব প্রয়োগ করা হলে নিঃসারক ও সংগ্রাহকের মধ্যে কোনো রোধ থাকে না বললেই চলে ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে। একে ট্রানজিস্টরের 'সম্পৃক্ত অবস্থা' বলে। সিলিকন ট্রানজিস্টরের পীঠ বিভব 1.4 V এর বেশি হলে ট্রানজিস্টর সম্পৃক্ত অবস্থা প্রাপ্ত হয়। উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি, পীঠ বিভব নিম্ন (শূন্য) হলে সুইচ অফ এবং উচ্চ হলে সুইচ অন। এ অবস্থায় LED জ্বলে (চিত্র-গ)।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকে একটি কমন…’ সিলেট বোর্ড ২০১৭ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”