A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকে নদীর এপাড়ের…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — ভেক্টর🔢 সৃজনশীল নং ১০০🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকে নদীর এপাড়ের X বিন্দুতে অবস্থিত একটি নৌকার ওপরস্থ একজন যাত্রী নৌকায় ওঠার সাথে সাথে ঝড়ো বাতাস এবং বৃষ্টি শুরু হলো। বাতাসের বেগ 10i^ এবং বৃষ্টির বেগ −15j^। বাতাস এবং বৃষ্টি থামার -পর নৌকাটি নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করে বিপরীত পাড়ের Y বিন্দুতে 25 m s−1 বেগে পৌঁছায়। স্রোতের বেগ 20i^ m s−1.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি ভেক্টর হয় তবে ঐ ভেক্টরকে ভেক্টর ক্ষেত্র বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আমরা জানি, কোনো নির্দিষ্ট বিন্দুকে মূলবিন্দু ধরে যে ভেক্টর অঙ্কন করা হয় তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে।
সমপ্রারম্ভিক ভেক্টরের ক্ষেত্রে সকল ভেক্টরের একই পাদবিন্দু হয় তবে সেটি মূলবিন্দু ব্যতীতও যেকোনো বিন্দু হতে পারে ফলে এটি সীমাবদ্ধ ভেক্টর নয়। কিন্তু সকল বিন্দুর অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয়। ফলে, সমপ্রারম্ভিক ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর নয় কিন্তু অবস্থান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, বাতাসের বেগ, va→=10i^

 

∴ বাতাসের বেগের মান, va=10 ms−1

 

বৃষ্টির বেগ, v→R=−15j^

 

∴ বৃষ্টির বেগের মান, vR=15 ms−1

 

চিত্র হতে, tan⁡θ=VaVR

 

বা, θ=tan−1⁡(1015)=33.69∘

 

অতএব, যাত্রীকে বৃষ্টি হতে রক্ষা পেতে হলে উল্লম্বের সাথে বাতাসের দিকে 33.69° কোণে ছাতা ধরতে হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, স্রোতের বেগ, u=20 m s−1

 

নৌকার লব্ধি বেগ, R=25 m s−1

 

স্রোতের সাথে লব্ধি বেগের উৎপন্ন কোণ, θ=60∘

 

মনে করি, নৌকাটি v বেগে α কোণে যাত্রা শুরু করে Y বিন্দুতে যেয়ে পৌঁছায়।

 

এখন, নৌকার বেগের উল্লম্ব উপাংশ = লব্ধি বেগের উল্লম্ব উপাংশ

 

বা, vsin⁡α=Rsin⁡θ=25sin⁡60∘

 

বা, vsin⁡α=21.65. . . . . . . . . . . . . .(1)

 

আবার, বেগদ্বয়ের অনুভূমিক উপাংশ = লব্ধি বেগের আনুভূমিক উপাংশ

 

u+vcos⁡α=Rcos⁡θ

বা, vcos⁡α=25cos⁡60∘−20

 

বা, vcos⁡α=−7.5. . . . . . . . . . . . . . . .(2)

 

(1) ও (2) নং কে বর্গ করে যোগ করে পাই,

 

v2(sin2⁡α+cos2⁡α)=(21.65)2+(−7.5)2

 

বা, v=468.7225+56.25

 

∴v=22.9 m s−1

 

(1) নং কে (2) নং দ্বারা ভাগ করে পাই,

 

vsin⁡αvcos⁡α=21.65−7.5

 

বা, tan⁡α=−21.657.5

 

∴α=tan−1⁡(−21.657.5)=109.12∘

 

অর্থাৎ, শুধুমাত্র 22.9 m s−1 বেগে স্রোতের বেগের সাথে 109.12° কোণে নৌকা চালিয়ে Y বিন্দুতে পৌঁছানো সম্ভব।  

সুতরাং, নৌকাটি দুই ভিন্ন দিকে যাত্রা শুরু করে Y বিন্দুতে পৌঁছাতে পারবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকে নদীর এপাড়ের…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – ভেক্টর, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”