A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকের আলোকে নিচের…’ রাজশাহী কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১২২🏢 প্রতিষ্ঠান রাজশাহী কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
0.5 L আয়তনের একটি ফ্লাস্কে 0.105 molPCl5,0.045 molPCl3 এবং 0.045 mol Cl 2 মিশ্রিত করা হলো। 25∘C তাপমাত্রায় PCl5( g)→PCl3+Cl2( g)− তাপ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পরমাণুসমূহ যে আকর্ষণী বলের সাহায্যে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন অণু তৈরি করে তাদেরকে রাসায়নিক বন্ধন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুটি পরমাণুর মধ্যে বন্ধন সৃষ্টির সময় যখন একটি পরমাণু একজোড়া ইলেকট্রন দান করে কিন্তু উভয় পরমাণু বা আয়ন সেই একজোড়া ইলেকট্রন সমভাবে শেয়ার করে বন্ধন সৃষ্টি করে তাকে, সন্নিবেশ বন্ধন বলে।

NH4+আয়নে NH3 অণু ও H+আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন সৃষ্টি হয়। NH3 ও H+এর মধ্যে গঠিত সন্নিবেশ বন্ধন নিম্নরূপ :

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সংশ্লিষ্ট বিক্রিয়াটি-

দেওয়া আছে,

Kc=4.2×10−2 mol L−1
[PCl5]=0.2065M
[PCl3]=α
[Cl2]=α

∴ সাম্যধ্রুবক, Kc=[PCl3]×[Cl2][PCl5]
বা, 4.2×10−2=α×α0.2065
বা, α2=8.673×10−3
∴α=0.093M
সুতরাং, [PCl3]=[Cl2]=0.093M.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি-

PCl5( g)⇌PCl3( g)+Cl2( g)−তাপ

বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া। নিচে বিক্রিয়াটির সাম্যাবস্থা ও সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব প্রয়োজনীয় নীতি ও লেখচিত্র দ্বারা বিশ্লেষণ করা হলো-
সাম্যাবস্থার উপর তাপমাত্রার প্রভাব: উদ্দীপকের বিক্রিয়াটি একটি উভমুখী ও তাপহারী বিক্রিয়া। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য লা-শাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে PCl3→Cl2 উৎপাদন বৃদ্ধি করবে। আবার তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী সাম্যাবস্থার অবস্থান বাম দিকে সরে গিয়ে PCl3 ও Cl2 উৎপাদন হ্রাস করবে।
সাম্যধুবকের উপর তাপমাত্রার প্রভাব: সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। উভমুখী বিক্রিয়ায় স্থির তাপমাত্রায় সাম্যাংকের মান স্থির থাকে। কিন্তু তাপমাত্রা হ্রাসবৃদ্ধি ঘটালে সাম্যাবস্থার অবস্থানের মতো সাম্যাংকের মানও পরিবর্তিত হয়। সাম্যাংকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যার জন্য বিজ্ঞানী ভ্যান্ট - হফ একটি সমীকরণ প্রদান করেছেন। ভ্যান্ট হফের সমীকরণটি-

log⁡Kp=−(ΔH2.303R)×1 T+ধ্রুবক

এ সমীকরণটি একটি সরলরেখার সমীকরণ। সমীকরণ Y = mx + C এর সাথে তুলনীয়। এক্ষেত্রে Y অক্ষ বরাবর log⁡Kp এবং X অক্ষ বরাবর 1 T স্থাপন করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাপহারী বিক্রিয়ার সাম্যাংকের মান বৃদ্ধি পায়।

সুতরাং, উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাংকের মানের পরিবর্তন ঘটবে অর্থাৎ সাম্যাংকের মান বৃদ্ধি পাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকের আলোকে নিচের…’ রাজশাহী কলেজ ২০২৫ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”