A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকের চিত্রে একজন…’ ২০২৬ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৩য় অধ্যায় — চলতড়িৎ🔢 সৃজনশীল নং ১১০📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকের চিত্রে একজন ছাত্র চাবি K1 ও K2 বন্ধ করে 6Ω রোধের শক্তিক্ষয়ের হার বের করার চেষ্টা করলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাতে অতিরিক্ত প্রবাহ গিয়ে একে নষ্ট করতে না পারে সে উদ্দেশ্যে এর সাথে সমান্তরালে যে স্বল্প মানের রোধ সংযুক্ত করা হয়, তাকে শান্ট বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো পরিবাহীর 0∘C তাপমাত্রায় রোধ R0 এবং রোধের তাপমাত্রা সহগ α হলে θ∘C তাপমাত্রায় রোধ R0=R0(1+αθ) বা, R0=R0+R0αθ যা y=mx+c আকৃতির সরলরেখার সমীকরণের অনুরূপ। নিচে লেখচিত্রের মাধ্যমে তা দেখানো হলো-

লেখচিত্র থেকে দেখা যায়, তাপমাত্রার সাথে পরিবাহীর রোধ সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। তাই পরিবাহীর রোধের উচ্চতা সহগ α এর মান ধনাত্মক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চাবি K1 ও K2 খোলা অবস্থায় বর্তনীটি হবে,

ধরি, ABCD লুপের প্রবাহ I
BADCB লুপে কির্শফের ২য় সূত্র প্রয়োগ করে,

10I+5I+3+6I−5−4=0

বা, 211=6

∴I=621=0.2857 A

∴ ভোল্টমিটারের পাঠ =B ও A বিন্দুর বিভবপার্থক্য, VBA=101+51

=15I=15×(0.2857)=4.2857 V (Ans.) 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চাবি K1 ও K2 বন্ধ অবস্থায় বর্তনীটি হবে,

AEDA লুপে কির্শফের ২য় সূত্র প্রয়োগ করে,

5I1+4(I1−I2)+6−3=0

বা, 9I1−4I2=−3

DECD লুপে কির্শফের ২য় সূত্র প্রয়োগ করে,

−6+4(I2−I1)+3(I2−I3)+5+6I2=0

বা, −6+4I2−4I1+3I2−3I3+5+6I2=0
বা, −4I1+13I2−3I3=1

EBCE লুপে কির্শফের ২য় সূত্র প্রয়োগ করে,

10I3+4+3(I3−I2)=0

বা, −3I2+13I3=−4
(i), (ii) ও (iii) সমীকরণত্রয় সমাধান করে পাই,

I1=−0.386 A,I2=−0.12 A
I3=−0.335 A

এখানে, প্রবাহগুলোর ঋণাত্মক মান তড়িৎ প্রবাহের বিপরীত দিক নির্দেশ করছে।
এখন, 6Ω রোধে শক্তিক্ষয়ের হার বা ক্ষমতা, P=|I2|2×R

=(|1−0.012|)2×6
=0.0864 W

'সুতরাং বলা যায়, উদ্দীপকের ছাত্রটি চেষ্টায় সফল হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকের চিত্রে একজন…’ ২০২৬ – চলতড়িৎ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”