A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপক-১: এক ধরনের…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৬ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৭৬🏢 প্রতিষ্ঠান ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপক-১: এক ধরনের টিস্যু উদ্ভিদের দেহের অধিকাংশ গঠন করে, যা ত্বকীয় এবং পরিবহন টিস্যুর মধ্যবর্তী স্থান পূরণ করে।
উদ্দীপক-২: ভাস্কুলার উদ্ভিদের বিশেষায়িত পরিবহনতন্ত্র, যা উদ্ভিদদেহে পানি, খনিজ লবণ এবং পুষ্টি উপাদান পরিবহন করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

অ্যামাইনো অ্যাসিডের সংকেত গঠনকারী নাইট্রোজেন বেসের গ্রুপই হলো জেনেটিক কোড।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, সেগুলোই মনোস্যাকারাইড।
মনোস্যাকারাইডের সাধারণ রাসায়নিক সংকেত হলো CnH2nOn। এরা আলোক সক্রিয়। এছাড়াও, অ্যালডিহাইড ও কিটোনযুক্ত সকল মনোস্যাকারাইডকে বিজারক চিনি বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক-১ এ উল্লিখিত টিস্যু হলো ভিত্তি বা গ্রাউন্ড টিস্যু। উদ্ভিদের ত্বকীয় এবং পরিবহন টিস্যু ব্যতীত বাকি অংশই হলো ভিত্তি বা গ্রাউন্ড টিস্যু। মূল, কাণ্ড ও পাতার ক্ষেত্রে এর গঠন ভিন্ন প্রকৃতির হয়। নিচে ভিত্তি বা গ্রাউন্ড টিস্যুর গঠন বর্ণনা করা হলো-
মূল ও কান্ডের গ্রাউন্ড টিস্যু
মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে এই টিস্যুতন্ত্র দুটি প্রধান অঞ্চলে বিভক্ত। স্টিলির বাইরের অংশকে বহিঃস্টিলীয় অঞ্চল এবং ভেতরের অংশকে অন্তঃস্টিলীয় অঞ্চল বলে।
বহিঃস্টিলীয় অঞ্চল: হাইপোডার্মিস, কর্টেক্স ও এন্ডোডার্মিস নিয়ে
বহিঃস্টিলীয় অঞ্চল গঠিত। হাইপোডার্মিস শুধু কান্ডে থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদে এটি কোলেনকাইমা এবং একবীজপত্রী উদ্ভিদে স্ক্লেরেনকাইমা দিয়ে গঠিত। কর্টেক্স প্রধানত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং মূলে এটি অনেক চওড়া হয়। এন্ডোডার্মিস হলো কর্টেক্সের শেষ স্তর। কান্ডে একে স্টার্চ সিথ বলে এবং মূলে ক্যাসপেরিয়ান ফিতা দেখা যায়।
অন্তঃস্টিলীয় অঞ্চল: পেরিসাইকল, মজ্জা ও মজ্জারশ্মি নিয়ে অন্তঃস্টিলীয় অঞ্চল গঠিত। পেরিসাইকল এন্ডোডার্মিস ও ভাস্কুলার বান্ডলের মাঝখানে থাকে। এখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু উৎপন্ন হয়। স্টিলির কেন্দ্রে মজ্জা থাকে এবং প্যারেনকাইমা দিয়ে মজ্জা গঠিত। পাশাপাশি দুটি ভাস্কুলার বান্ডলের মাঝে মজ্জা রশ্মি অবস্থান করে। মজ্জা ও কর্টেক্সের মধ্যে মজ্জা রশ্মি সংযোগ রক্ষা করে। এটি শুধু দ্বিবীজপত্রী কাণ্ডে পাওয়া যায়।
পাতার গ্রাউন্ড টিস্যু
পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। এটি ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। বিষমপৃষ্ঠীয় পাতায় এটি দুই স্তরে বিভক্ত- উপরের দিকে ঘনভাবে সজ্জিত প্যালিসেড প্যারেনকাইমা এবং নিচের দিকে ঢিলাঢালাভাবে সজ্জিত স্পঞ্জি প্যারেনকাইমা। সমাজঙ্গপৃষ্ঠীয় পাতায় মেসোফিল যেকোনো এক ধরনের হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক-১ এবং উদ্দীপক-২ এ উল্লিখিত টিস্যুগুলো যথাক্রমে উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু ও পরিবহন টিস্যুতন্ত্র। উদ্ভিদদেহে এদের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো-
গ্রাউন্ড টিস্যু উদ্ভিদের দেহের কাঠামো গঠন করে এবং অন্যান্য টিস্যুকে ধারণ করে। এর হাইপোডার্মিস ও মজ্জা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি বা দৃঢ়তা প্রদান করে। পাতার মেসোফিল টিস্যু মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এছাড়া কান্ডের কর্টেক্স ও হাইপোডার্মিস কখনও কখনও খাদ্য তৈরি করে। গ্রাউন্ড টিস্য খাদ্যবস্তু, পানি ও বর্জ্য পদার্থ সঞ্চয় করে। মূলের এন্ডোডার্মিস স্টিলির প্রতিরক্ষা দেয়, মূলজ চাপ নিয়ন্ত্রণ করে এবং এর পারণ কোষ পানি ও পুষ্টি চলাচলের পথ হিসেবে কাজ করে। এন্ডোডার্মিস ও পেরিসাইকলের স্টার্চ বায়ুরোধক হিসেবে কাজ করে যেন ভেসেলে বাতাস ঢুকতে না পারে। মূলের পেরিসাইকল থেকে শাখামূল সৃষ্টি হয় এবং মজ্জা রশ্মি পানিতে দ্রবীভূত পদার্থ, সংবহনে সাহায্য করে।
জাইলেম, ফ্লোয়েম টিস্যুর সমন্বয়ে পরিবহন টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম টিস্যু উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি ও দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। আবার সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য দেহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশে পরিবহণ করে ফ্লোয়েম টিস্যু। শুধু তাই নয়, পরিবহণ টিস্যুতন্ত্র উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করে। সুতরাং, পরিবহন টিস্যুতন্ত্র যেহেতু উদ্ভিদের সুস্থ-সবল থাকার জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিবহন করে এবং সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য বিভিন্ন অঙ্গে প্রদানের পাশাপাশি দৃঢ়তা প্রদান করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপক-১: এক ধরনের…’ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ২০২৬ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”