A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপক: A একটি…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — অণুজীব🔢 সৃজনশীল নং ৪৯🏢 প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপক: A একটি অকোষীয় ব্যাঙাচী আকৃতির অণুজীব যা অন্য একটি অণুজীব B এর দেহে সংখ্যা বৃদ্ধি করে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সাধারণত গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়াতে প্লাজমামেমব্রেন কোথাও কোথাও ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো গঠন তৈরি করে একে বলা হয় মেসোজোম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় অণুজীবটি হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া অঙ্গজ, অযৌন এবং যৌন এই তিনটি পদ্ধতিতে জননকার্য সম্পন্ন করে থাকে। তার মধ্যে অঙ্গজ জনন দ্বিবিভাজন পদ্ধতি ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি। অনুকূল পরিবেশে ব্যাকটেরিয়া দ্বি-বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে থাকে। এ পদ্ধতিতে একটি ব্যাকটেরিয়া কোষ থেকে দুটিতে পরিণত হয় এবং এভাবেই দ্রুত সংখ্যাবৃদ্ধি ঘটতে থাকে। নিচে দ্বি-বিভাজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার সংখ্যাবৃদ্ধি বর্ণনা করা হলো-
১. প্রথমে DNA ব্যাকটেরিয়ার কোষের দুই প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয় এবং প্লাজমামেমব্রেনের সাথে যুক্ত হয়।
২. প্লাজমামেমব্রেনের সাথে সংযুক্ত অবস্থায় DNA অনুর প্রতিলিপন ঘটে।
৩. এর ফলে কোষটি লম্বায় বৃদ্ধি পায়। কোষ প্রাচীর এবং প্লাজমামেমব্রেনের বৃদ্ধি কোষের দুই প্রান্তের মাঝখানে ঘটে থাকে।
৪. কোষ প্রাচীর ও প্লাজমামেমব্রেন লম্বায় বৃদ্ধির কারণে DNA রেপ্লিকা দুটি দুই দিকে সরে যায়।
৫. লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত কোষের মাঝখানে প্লাজমামেমব্রেন ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত থাকে এবং একই সাথে ঐ অংশে কোষ প্রাচীর সংশ্লেষিত হতে থাকে। এক সময়, একটি কোষ দুটি কোষে পরিণত হয়।
৬. শেষ পর্যায়ে টার্গার প্রেশারের ফলে নতুন অপত্য কোষ দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায়।
৭. পৃথক অপত্যকোষ দুটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকারের হয় এবং পুনরায় দ্বি-বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে বর্ণিত অণুজীব দুটি হলো যথাক্রমে ভাইরাস এবংব্যাকটেরিয়া। নিচে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে বৈসাদৃশ্যতা বিশ্লেষণ করা হলো--

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপক: A একটি…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”