A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপক অনুসারে উত্তর…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৯৫🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপক অনুসারে উত্তর দাও :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো যৌগের অণুতে একাধিক অপ্রতিসম কার্বন পরমাণু উপস্থিত থাকা সত্ত্বেও যদি অণুতে প্রতিসাম্য তল উপস্থিত থাকে তবে যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়, এরূপ যৌগকে মেসো যৌগ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দেশকসমূহ 2 pH পরিসরে বর্ণ পরিবর্তন করে। নির্দেশকের অন্যতম বৈশিষ্ট্য হলো নির্দেশকের বর্ণ হঠাৎ পরিবর্তন হবে। অর্থাৎ H+ আয়নের যে ঘনমাত্রার মধ্যে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হয় তার পরিসর স্বল্প হতে হবে। pH পরিসর 2 এর বেশি হলে নির্দেশকের বর্ণের পরিবর্তন অর্থাৎ তুল্যতা বিন্দু নির্ণয় বেশ কঠিন হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের তথ্যমতে, XF3 ও YH3 গ্যাস দুটি যথাক্রমে BF3 ও NH3 । এদের মধ্যে BF3 ভারী গ্যাস।
কেননা, BF3 এর আণবিক ভর =(11+19×3)=68 এবং NH3 এর আণবিক ভর =(14+1×3)=17 ।

গ্রাহামের ব্যাপন সূত্র থেকে পাই,

এখানে,

MBF3=68
MNH3=17
rNH3=NH3 গ্যাসের ব্যাপন হার
rBF3=BF3 গ্যাসের ব্যাপন হার

rNH3rBF3=MBF3MNH3=6817
=2
বা, rNH3=2×rBF3

ধরি, BF3 গ্যাস তথা বাম প্রান্ত থেকে x দূরত্বে NH3 গ্যাসের সাথে মিলিত হয়। প্রশ্নমতে, x+2x=20 cm [নলের দৈর্ঘ্য 20 cm ]
বা, 3x=20 cm
বা, x=6.67 cm
সুতরাং, ভারী BF3 গ্যাসটি 6.67 cm দূরত্বে হালকা গ্যাস NH3 এর সাথে মিলিত হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

(7) উদ্লীপকের গ্যাসীয় যৌগদ্বয় NH3 ও ⋅BF3∣NH3 ব্রনস্টেড লাউরি ও লুইস ক্ষারক কিন্তু BF2 লুইস এসিড। নিচে তা বিশ্লেষণ করা হলো-
NH3 যৌগের ক্ষেত্রে: ব্রনস্টেড লাউরীর মতে, ক্ষারক হলো এমন যৌগ বা আয়ন, যা অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে। NH3 একটি ক্ষারক, যা অম্ল (HCI) থেকে প্রোটন গ্রহণ করে।

ক্ষারকঅম্লNH3 ক্ষারক +HCl অম্ল ⟶NH4++Cl−

লুইস মতবাদ অনুসারে, ক্ষারক হলো এমন একটি যৌগ বা আয়ন, যা অন্য পদার্থকে ইলেকট্রন যুগল দান করতে পারে। অ্যামোনিয়া (NH3) একটি লুইস ক্ষার। কারণ এটি লুইস এসিড যেমন- BCl3 এর সাথে বিক্রিয়ায় ইলেকট্রন জোড় দান করতে পারে।

সুতরাং, NH3 একাধারে ব্রনস্টেড লাউরী ও লুইস ক্ষারক।
BF3 যৌগের ক্ষেত্রে :∵এসিড ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদ অনুসারে; এসিড হলো এমন যৌগ বা আয়ন যা অন্য ইলেকট্রন দাতা গ্রুপ হতে দানকৃত ইলেকট্রন যুগলকে গ্রহণ করতে পারে। সাধারণত যেসব যৌগের কেন্দ্রীয় পরমাণুর অষ্টক অপূর্ণ থাকে সেগুলো লুইস এসিড হিসেবে কাজ করে। BF3 ও NH3 এর বিক্রিয়ায় নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন যুগলকে BF3 গ্রহণ করতে পারে। এজন্য BF3 অম্লধর্মী হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপক অনুসারে উত্তর…’ চট্টগ্রাম কলেজ ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”