| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্দীপক : রাকিব…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

উদ্দীপক : রাকিব A ও B দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করল। A তে বৃদ্ধাকার পরাগধানী এবং B তে পালকের ন্যায় গর্ভমুণ্ড দেখতে পেল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
Cycas উদ্ভিদের পরিণত কাণ্ডের মাথায় রেণু বহনকারী বিশেষ আকৃতির রূপান্তরিত পত্র বা শল্ক সৃষ্টি হয়, এদেরকে স্পোরোফিল বা রেণুপত্র বলে।
বর্তমানকালের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। যেমন- Cycas একটি জীবন্ত জীবাশ্ম। কেননা Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত। এই বর্গের অনেক উদ্ভিদ এখন বিলুপ্ত এবং এদেরকে জীবাশ্ম হিসেবে পাওয়া যায়।
উদ্দীপকে উল্লেখিত 'B' উদ্ভিদের ফুলটি হলো Poaceae গোত্রের ধান গাছের ফুল। নিচে ফুলটির পুষ্পপ্রতীক অঙ্কন করা হলো-
উদ্দীপকে 'A' গোত্রটি হলো Malvaceae গোত্র। Malvaceae গোত্রের উদ্ভিদসমূহ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে বিশ্লেষণ করা হলো-
১। জবা : জবার অর্থনৈতিক গুরুত্ব অনেক। ফুলের জন্য একে বাগানে লাগানো হয়। জবা ফুলের রস মাথায় মাখলে মাথা ঠাণ্ডা থাকে, চুল কালো ও লম্বা হয়। এর রস চুল পড়া বন্ধ করে, নতুন চুল জন্মায় ও চুল উজ্জ্বল করে। জবাকুসুম তেলের এটি একটি উপাদান। জবার কলি সকালে কিছুদিন খেলে দুর্বলতা কেটে যায়। জবা ফুল রক্ত আমাশয় ও অর্শরোগেরও একটি ভালো ওষুধ। পূজার উপকরণ হিসেবেও জবা ফুল ব্যবহৃত হয়।
২। ঢেঁড়স : ঢেঁড়স-এর প্রধান ব্যবহার সবজি হিসেবে। এটি স্যুপ তৈরিতেও ব্যবহৃত হয়। এর ভেষজ গুরুত্বও আছে। কচি ঢেঁড়সে লৌহ থাকায় নিয়মিত খেলে শারীরিক দুর্বলতা সারে। এটি বহুমূত্র রোগেরও উপকার করে থাকে। ঢেঁড়স গাছ হতে ভালো আঁশ পাওয়া যায়।
৩। কার্পাস তুলা : এর বীজত্বক থেকে তুলা পাওয়া যায়। কার্পাস তুলার গুরুত্ব সুতা তৈরিতে। তুলা হতে সুতা হয়, সুতা হতে সুতি কাপড় তৈরি হয়। লেপ, তোষক তৈরিতেও কার্পাস তুলা ব্যবহার করা হয়। তুলা বীজ হতে ভোজ্য তেল আহরণ করা হয় । এছাড়া তুলা জীবাণুমুক্ত করে শৈল্য চিকিৎসায় ব্যবহার করা হয়।
৪। কেনাফ : কেনাফ-এর বাকল থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়। প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। কাছে এর বাকল থেকে পাঠ দশ পাওয়া যায়। এ আঁশ পাটের মতোই দড়ি, ব্যাগ, চট প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়।
৫। মেস্তা : এর আঁশ দিয়ে চট, দড়ি ইত্যাদি প্রস্তুত করা হয়। ফল টক হিসেবে খাওয়া হয়।
৬। স্থলপদ্ম : এই উদ্ভিদ ও এর ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে।
৭। মরিচ ফুল : এটি শোভাবর্ধনকারী একটি উদ্ভিদ। এটি 'লঙ্কা জবা' নামেও পরিচিত।
৮ । ইন্ডিয়ান টিউলিপ : এর কাঠ দিয়ে খেলনা, পেন্সিল ও কৃষি কাজের উপকরণ তৈরি হয়।
সুতরাং বলা যায়,এ গোত্রের উদ্ভিদসমূহ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।