A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ বরিশাল বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৩৯🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মন্থর গতিসম্পন্ন এবং প্রতিনিয়ত পরিবর্তনের মাধ্যমে সরলদেহী জীব থেকে জটিল জীবের আবির্ভাবই হলো বিবর্তন। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিগত শতাব্দীতে জিন, ক্রোমোসোম ও মিউটেশন সম্পর্কে চর্চা ও অনুশীলনের ধারাবাহিক পর্যায়ে ভাইজম্যান ও তার অনুগামীরা ডারউইনের মতবাদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে নতুন জ্ঞানের আলোকে সবল করে তোলেন। ভাইজম্যান ও তার অনুগামীদের ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের এই নব মূল্যায়নকে নব্য ডারউইনিজম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'B' প্রাণীটি হলো Platypus। Platypus কে জীবন্ত জীবাশ্য বলা হয় কারণ-

জীবন্ত জীবাশ্ম বলতে সেইসব প্রাণীদের বোঝায় যারা সুদূর অতীতে উৎপত্তি লাভ করে আজও অঙ্গসংস্থানিক ও শারীরবৃত্তীয় কাজের অপরিবর্তিত রূপ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় প্রায় সবাই বহু আগে বিলুপ্ত হয়েছে এবং যারা পর্ব থেকে পর্বের বা শ্রেণি থেকে শ্রেণির উদ্ভবের নিদর্শন বহন করে চলেছে। প্লাটিপাস এ ধরনের একটি জীবন্ত জীবাশ্ম। এদের চোয়াল হাঁসের ন্যায় চক্ষু বিশিষ্ট। এদের দেহ লোমাবৃত এবং শাবককে স্তন্যদান করে। এরা কুসুমযুক্ত অসংখ্য ডিম পাড়ে ও এদের রেচনতন্ত্র সরীসৃপের ন্যায়। এসব প্রাণীর কিছু বৈশিষ্ট্য হলো সরীসৃপ প্রাণীর মতো আবার কিছু বৈশিষ্ট্য স্তন্যপায়ী প্রাণীর মতো।

সুতরাং, দেখা যাচ্ছে, প্লাটিপাস সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর মিশ্র চরিত্র বহন করে। এর সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণীর বহু পূর্বে রিলুপ্তি ঘটলেও তাদের জীবাশ্ম থেকে প্রাপ্ত বিভিন্ন বৈশিষ্ট্যের সাথে প্লাটিপাসের বৈশিষ্ট্যর সাদৃশ্য থাকায় প্লাটিপাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের 'A' চিত্রটি আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্সের জীবাশ্মে পাখি ও সরীসৃপ উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান। এ কারণে একে সংযোগকারী যোগসূত্র বলা হয়। নিচে তা ব্যাখ্যা করা হলো-

Archaeopteryx -এ সরীসৃপীয় বৈশিষ্ট্য:
◉ দেহ সরীসৃপের মতো লম্বা এবং শুষ্ক আঁইশযুক্ত।
◉ দেহকঙ্কাল পুরু ও ভারী হাড় দিয়ে গঠিত।।
◉ ডানার অগ্রভাগে নখর এবং চোয়ালে দাঁত রয়েছে।

Archaeopteryx -এ পাখির বৈশিষ্ট্য:
◉ দেহের গঠন পাখির মতো এবং লেজ ও ডানা পালকযুক্ত।
◉ দেহে হাড়ের সংস্থাপন পাখির মতো।
◉ পাখির মতো ডানা বিশিষ্ট এবং ঠোঁট চঞ্চুতে পরিবর্তিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ বরিশাল বোর্ড ২০২২ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”