A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ বরিশাল বোর্ড ২০২২ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৩০🏫 বোর্ড বরিশাল বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Rh−ve মহিলা ও Rh+ve পুরুষের বিয়ে হলে ১ম সন্তান সুস্থভাবে জন্মালেও দ্বিতীয় গর্ভধারণের সময় লোহিত রক্তকণিকার ভাঙ্গন বা হিমোলাইসিসজনিত রক্তস্বল্পতার যে রোগ হয়ে থাকে তাই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে সমগ্র দেহে রক্ত সঞ্চালন ঘটায়। এতে প্রচণ্ড গতিতে দেহে রক্ত প্রবাহিত হয়। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন কিংবা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই নিজ থেকে হৃদস্পন্দন তৈরি হয়।

উদ্দীপকে উল্লিখিত "B" চিহ্নিত কণিকাটি হলো অণুচক্রিকা। দেহের প্রতিরক্ষায় অণুচক্রিকা রক্তকণিকার ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-

◉ শরীরে কোনো ক্ষতস্থান থেকে রক্তপাত হলে অণুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়।

◉ রক্তজমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ব্লকিং ফ্যাক্টর ক্ষরণ করে।

◉ প্রয়োজন শেষে রক্তজমাট বিগলনে সাহায্য করে।

◉ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে।

◉ দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে।

◉ রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথফ্যাক্টর ক্ষরণ করে।

◉ সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্য রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে।

◉ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অণুচক্রিকা থাকলে রক্তনালির ভিতরে. অদরকারী রক্তজমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ বরিশাল বোর্ড ২০২২ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”