A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ৮৩🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকটি লক্ষ কর : 

KNO3→ΔKNO2+′Z′(g) 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে তড়িৎ কোষ একবার ব্যবহারের জন্য তৈরি করা হয় এবং একবার ডিসচার্জ হয়ে গেলে পুনরায় চার্জ করা যায় না তাকে প্রাইমারি কোষ বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

H2O2 জারক ও বিজারক উভয় হিসেবেই কাজ করে। কারণ H2O2 তে বিদ্যমান O22− আয়ন ইলেকট্রন দান করে বিজারকরূপে এবং ইলেকট্রন গ্রহণ করে জারকরূপে আচরণ করতে পারে।

জারক হিসেবে : H2O2+H2 S→2H2O+S

বিজারক হিসেবে : Cl2+H2O2→2HCl+O2.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে 

সুতরাৎ, Z হলো O2, যার আণবিক ভর, M=32 

এখানে,

ভর, w=10 g

মোলার গ্যাস ধ্বুবক, R=8.314 J K−1 mol−1

তাপমাত্রা, T=25∘C=298 K(SATP)

গতিশক্তি, Ek= ? 

∴O2 গ্যাসের গতিশক্তি, 

Ek=3wRT2M=3×10×8.314×2982×32∴Ek=1161.36 J 

সুতরাং, (SATP) তে 10 gO2 গ্যাসের মোট গতিশক্তি 1161.36J 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের চিত্রানুসারে, 'Z' ও 'Y' গ্যাসের লেখচিত্র PV বনাম P এর আনুভূমিক সরলরেখা থেকে বিচ্যুত হয়েছে। তাই Y ও Z গ্যাসের রেখাদ্বয় বাস্তব গ্যাসরেখা এবং 'X' হলো আদর্শ গ্যাস লেখ।
আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের রেখা (Y.ওZ) ভিন্ন হয়।
নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-
বাস্তব গ্যাস রেখা আদর্শ আচরণ থেকে বিচ্যুতির তথা লেখচিত্র ভিন্নতার কারণ মূলত দুটি (১) আয়তন ত্রুটি (২) চাপ ত্রুটি।
১. আয়তন ত্রুটি: গ্যাসপাত্রের আয়তনের তুলনায় গ্যাসের
অণুসমূহের নিজস্ব মোট আয়তন অতি নগণ্য। কিন্তু উচ্চ চাপে অণুসমূহের মোট আয়তন মোটেই নগণ্য নয়। উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় গ্যাসকে তরল এবং এমনকি কঠিনেও পরিণত করা যায়। তরল ও কঠিন অবস্থায় বস্তুর আয়তন থাকবে। এছাড়াও প্রমাণ তাপমাত্রা ও চাপে। মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। অর্থাৎ যত নগণ্যই হোক না কেন গ্যাস অণুসমূহের একটি নিজস্ব আয়তন আছে। আর তাই, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না।
২ . চাপ ত্রুটি: অণুসমূহের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ
নেই। ধারণাটি ঠিক নয়। চাপ প্রয়োগ করলে এবং তাপমাত্রা হ্রাস করলে 'গ্যাসসমূহ তরলে পরিণত হয়। এ তথ্য প্রমাণ করে যে, গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বল কার্যকর রয়েছে। আর এ আন্তঃআণবিক আকর্ষণের জন্য গ্যাসের চাপ আদর্শ গ্যাসের সমীকরণে P ধরলে বাস্তব গ্যাসের জন্য তা হবে কিছু বেশি যথা, P + আন্তঃআণবিক শক্তি। সুতরাং আন্তঃআণবিক আকর্ষণ বল বিবেচনা না করলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ (PV = nRT) মেনে চলে না তথা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। অর্থাৎ 'Y' ও 'Z' গ্যাসের লেখচিত্র 'X' গ্যাসের আচরণ থেকে ভিন্ন হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ কুমিল্লা বোর্ড ২০২৫ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”