| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ দিনাজপুর বোর্ড ২০২১ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

উদ্দীপকটি লক্ষ কর :
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
অপ্রতিসম কার্বন সংবলিত কোনো যৌগ অণু ও এর দর্পণ প্রতিবিম্ব পরস্পর সমাপতিত না হলে যে দুটি ভিন্ন গঠনের আলোক সক্রিয় অণু পাওয়া যায় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে।
ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশ (KOH) দ্রবণের মধ্যে প্রাইমারি (অ্যালিফেটিক ও অ্যারোমেটিক) অ্যামিনকে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত আইসো-সায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি অ্যামিনকে সহজেই শনাক্ত করা যায়। এই বিক্রিয়াকে কাবিল অ্যামিন পরীক্ষা বলা হয়। যেমন-
উল্লেখ্য যে, 2° অ্যামিন ও 3° অ্যামিনসমূহ কার্বিল অ্যামিন বিক্রিয়া প্রদর্শন করে না।
উদ্দীপকের কোষের ক্রোমিয়াম তড়িৎদ্বারের জারণ বিভব + 0.74 V এবং টিন তড়িৎদ্বারের জারণ বিভব + 0.14 V বা বিজারণ বিভব – 0.14 V। অর্থাৎ ক্রোমিয়াম তড়িৎদ্বারের জারণ বিভব টিন তড়িৎদ্বারের জারণ বিভব অপেক্ষা বেশি। কাজেই ক্রোমিয়াম তড়িৎদ্বার অ্যানোড ও টিন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে ক্রিয়া করবে।
জারণ অর্ধবিক্রিয়া:
বিজারণ অর্ধবিক্রিয়া:
এখানে,
তাপমাত্রা,
ফ্যারাডের ধ্রুবক
উদ্দীপকের বিক্রিয়াটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়-
উল্লেখিত কোষটির নার্নস্ট সমীকরণ-
সুতরাং, উদ্দীপকের কোষটির তড়িচ্চালক বলের মান হলো 0.589।
উদ্দীপকের কোষে লবণ সেতুতে ব্যবহৃত হয়েছে। কোষটি সচল রাখতে লবণ সেতুর ভূমিকা নিম্নরূপ —
i. লবণ সেতু অর্ধকোষদ্বয়ের উভয় দ্রবণের মধ্যে সংযোগে স্থাপন করে কোষের বর্তনী পূর্ণ করে।
ii. লবণ সেতুর মধ্যস্থ তড়িৎবিশ্লেষ্য () উভয় অর্ধ-কোষের দ্রবণের সাথে রাসায়নিক বিক্রিয়া করে না; বরং উভয় তরলের মধ্যে প্রয়োজনমত ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিনিময়ের ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমরূপে কাজ করে। ফলে উভয় তরলের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় থাকে।
iii. জারণ অর্ধকোষে উৎপন্ন ধনাত্মক আয়ন বৃদ্ধি পাওয়ায় এতে লবণ সেতু থেকে ঋণাত্মক আয়নের ব্যাপন ঘটে। অনুরূপভাবে, বিজারণ অর্ধকোষে আয়ন হ্রাস পাওয়ায় এতে লবণ সেতু হতে ধনাত্মক আয়নের ব্যাপন ঘটে। ফলে উভয় অর্ধকোষের দ্রবণে তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে।
iv. লবণ সেতুর অভাবে জারণ অর্ধকোষে ধনাত্মক আয়নের চার্জ ও বিজারণ অর্ধকোষে ঋণাত্মক আয়ন চার্জ বেড়ে যায়। ফলে উভয় অর্ধকোষে জারণ ও বিজারণ ক্রিয়া বাধাপ্রাপ্ত হয় এবং অল্প সময়ের মধ্যে কোষ বিক্রিয়া তথা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়।
সুতরাং, উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকের কোষের কার্যকারিতা সচল রাখতে এর ভূমিকা অপরিসীম।