| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
নিম্ন শ্রেণির হ্যাপ্লয়েড জীবে মিয়োসিস হয় নিষেকের পর জাইগোটে।
টান্সক্রিপশন হচ্ছে প্রোটিন সংশ্লেষণের প্রথম ধাপ যা নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘটে। যেখানে DNA থেকে RNA সৃষ্টির প্রক্রিয়া চলে তাকে ট্রান্সমিশন বা প্রতিলিপন বলে। DNA-এর যতটুকু অংশ নিরবচ্ছিন্নভাবে একটি RNA অণু সৃষ্টি করে তাকে ট্রান্সক্রিপশন একক বলা হয়। একটি ট্রান্সক্রিপশন এককে প্রোমোটার, শুরুর বিন্দু এবং শেষবিন্দু এ তিনটি অংশ আছে।
উপরের চিত্রে সংঘটিত প্রক্রিয়াটি হলো মিয়োসিস বিভাজনের প্রোফেজ-১ এর ডায়াকাইনেসিস উপপর্যায়। নিচে তা বর্ণনা করা হলো-
এ উপ-পর্যায়ে ক্রোমোসোমগুলো আরও খর্বাকৃতি ও মোটা হয়। প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। বাইভেলেন্টের প্রতি ক্রোমোসোমের ওপর ধাত্র জমা হয় বলে তখন আর ক্রোমাটিডে বিভক্ত দেখা যায় না। এক সময় বাইভেলেন্টগুলো নিউক্লিয়াসের কেন্দ্রস্থল হতে পরিধির দিকে চলে আসে। এ উপ-পর্যায়ের শেষ দিকে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায় এবং নিউক্লিয়ার এনভেলপ-এর অবলুপ্তি ঘটে এবং প্রাণিকোষে সেন্ট্রিওল মেরুতে পৌঁছে যায়।
উদ্দীপকের চিত্রে ডায়াকাইনেসিস উপপর্যায়কে দেখানো হয়েছে। জীবিত জীবে ডায়াকাইনেসিসের ভূমিকা বিশ্লেষণ করা হলো-
১. জিনগত বৈচিত্র্য সৃষ্টি: ক্রসিং ওভার এর মাধ্যমে জিনের বিন্যাস পরিবর্তিত হয়, যা প্রজন্মের বৈচিত্র্য আনতে সাহায্য করে।
২. গ্যামেট গঠনে সহায়তা: মিয়োসিস প্রক্রিয়ায় গ্যামেট বা স্পোর তৈরি হয়, যা যৌন প্রজননের জন্য অপরিহার্য।
৩. কোষ বিভাজন প্রক্রিয়ার প্রস্তুতি: এটি মিয়োসিসের পরবর্তী ধাপগুলোর জন্য ক্রোমোসোমগুলিকে প্রস্তুত করে।
৪. বংশগতির তথ্য সংরক্ষণ ও স্থানান্তর: মিয়োসিস নিশ্চিত করে যে গ্যামেটে জিনগত তথ্য সঠিকভাবে সংরক্ষিত ও বিতরণ হচ্ছে।