A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৬৩🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে রেণুপত্রে স্ত্রীরেণু বা মেগাস্পোর সৃষ্টি হয়, তাকে মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

নগ্নবীজী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ :
১. উদ্ভিদ বহুবর্ষজীবী চিরসবুজ, স্পোরোফাইট অসমরেণুপ্রসূ।
২. গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না।
৩. ফল হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে।
৪. জাইলেম টিস্যুতে ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্রটি হলো ধান গাছের পুষ্পবিন্যাস স্পাইকলেট, যা Poaceae গোত্রের অন্তর্ভুক্ত।
নিচের ধান গাছের স্পাইকলেট এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত গোত্রটি হলো Poaceae। Poaceae গোত্রের উদ্ভিদসমূহ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচের তা বর্ণনা করা হলো-

প্রথমেই বলা যায়, পৃথিবীর অধিকাংশ মানুষের খাদ্যের যোগান আসে Poaceae গোত্রের উদ্ভিদ থেকে। প্রকৃত ও প্রচলিত সব খাদ্যশস্যই এ গোত্রের উদ্ভিদ থেকে পাওয়া যায়। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত দুর্বাসহ কতিপয় তাজা ঘাস ও শুকনো ঘাস এ গোত্রেরই অন্তর্ভুক্ত। এ গোত্রের দানা জাতীয় শস্য ধান, গম, ভুট্টা ও যব থেকে প্রাপ্ত খাদ্যশস্যকে কেউ ভাত, কেউ রুটি আবার কেউ ছাতু অথবা সুজি হিসেবে গ্রহণ করছে। এছাড়া ভুট্টা থেকে কর্ণওয়েল পাওয়া যায় যা অত্যন্ত মূল্যবান। এ গোত্রের উদ্ভিদ লেমন ঘাসকে সুগন্ধি হিসেবে প্রসাধনী শিল্পে ও খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার করা যায়। আবার ঝাড়ুঘাস ও দুর্বাঘাস ঝাড়ু তৈরিতে, রক্তপাত বন্ধে, ক্ষত নিরাময়ে ও পশু খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। Poaceae গোত্রের অন্তর্ভুক্ত আখ থেকে চিনিকলে চিনি ও আখ মাড়াই কলে গুড় তৈরি করা হয়। এছাড়াও চিনিকলের বর্জ্য পদার্থ চিটাগুড় থেকে ইথাইল অ্যালকোহল ও মেথিলেটেড স্পিরিট এবং দেশি মদ তৈরি করা হয়। আবার Poaceae গোত্রের উদ্ভিদ যেমন— বাঁশ, নলখাগড়া, উলুখড়, আখের ছোবড়া ইত্যাদি কাগজ তৈরিতে ব্যবহৃত হয়। এখানেই শেষ নয়, কতিপয় প্রজাতির ঘাস রাস্তা ও বাঁধের মাটি ক্ষয় রোধ কল্পে দু'পাশে লাগানো হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”