A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৫৮🏢 প্রতিষ্ঠান ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও-

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

মূল ও কাণ্ডের অন্তঃত্বকের নিচে এবং পরিবহন টিস্যুর বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত টিস্যুই হচ্ছে পেরিসাইকল বা পরিচক্র।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
১. মূলত্বকে কিউটিকল অনুপস্থিত ও এককোষী রোম যুক্ত।
২. হাইপোডার্মিস বা অধঃত্বক নেই।
৩. ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত।
৪. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত চিত্রের M, O এবং N হলো যথাক্রমে জাইলেম, ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম। নিচের জাইলেম, ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো-
জাইলেম এর বৈশিষ্ট্য:
১. পরিপক্ক জাইলেম কোষ সাধারণত মৃত এবং শক্ত হয়।
২. জাইলেম কোষের প্রাচীর লিগনিন দিয়ে আবৃত থাকে।
৩. ট্রাকিড এবং ভেসেল নামক দুটি প্রধান কোষের মাধ্যমে পানি পরিবাহিত হয়।
৪. উদ্ভিদকে দৃঢ়তা বা যান্ত্রিক শক্তি প্রদান করে।
ক্যাম্বিয়াম-এর বৈশিষ্ট্য:
১. ক্যাম্বিয়ামের কোষসমূহ দীর্ঘ ও সরু এবং পাতলা প্রাচীনযুক্ত হয় যা সহজেই বিভাজিত হতে পারে।
২. ক্যাম্বিয়াম সাধারণত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে।
৩. ক্যাম্বিয়াম নতুন জাইলেম ও ফ্লোয়েম তৈরি করে যা পুষ্টি ও পানি পরিবহনে সহায়তা করে।
৪. ক্যাম্বিয়াম একটি মেরিস্টেমেটিক টিস্যু, যা ক্রমাগত নতুন কোষ উৎপন্ন করতে পারে।

ফ্লোয়েমের বৈশিষ্ট্য:
১. ফ্লোয়েমের অধিকাংশ কোষ সজীব, তবে ফ্লোয়েম তন্তুগুলো মৃত কোষ হতে পারে।
২. প্রধানত পাতায় প্রস্তুত গ্লুকোজ ও অন্যান্য জৈববস্তু উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে।
৩. দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ফ্লোয়েম ক্যাম্বিয়াম থেকে গঠিত হয় এবং নতুন ফ্লোয়েম উৎপন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত M এবং N দ্বারা জাইলেম এবং ফ্লোয়েমকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার বান্ডল বলা হয়। উদ্ভিদের জীবনে এই টিস্যুদ্বয়ের ভূমিকা অনেক। নিচে তা বিশ্লেষণ করা হলো-
জাইলেমের ভূমিকা:
১. পানি ও খনিজ লবণ পরিবহন: মাটি থেকে শোষিত পানি ও দ্রবীভূত খনিজ লবণ শিকড় থেকে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌছে দেয়।
২. যান্ত্রিক শক্তি প্রদান: এটি শক্ত কাঠামো গঠন করে এবং উদ্ভিদকে দৃঢ়তা ও শক্তি প্রদান করে।
৩. একমুখী প্রবাহ: জাইলেম টিস্যুতে পরিবহন কেবলমাত্র শিকড় থেকে পাতা ও অন্যান্য অংশের দিকে হয়।
ফ্লোয়েমের ভূমিকা:
১. খাদ্য পরিবহন: পাতায় সালোকসংশ্লেষণের মাধ্যমে প্রস্তুত কার্বোহাইড্রেট উদ্ভিদের বিভিন্ন অংশে সরবরাহ করে।
২. দ্বিমুখী প্রবাহ: ফ্লোয়েম খাদ্যদ্রব্য শীর্ষ ও শিকড় উভয় দিকে পরিবহন করতে পারে, যেখানে প্রয়োজন সেখানে পৌছে দেয়।
৩. প্রাণী ও পরিবেশের সাথে মিথস্ক্রিয়া: উদ্ভিদের বিভিন্ন সংকেত পরিবহনের মাধ্যম হিসেবেও কাজ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি লক্ষ কর…’ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ২০২৫ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”