| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্দীপকটি পড়ো এবং…’ ২০২৬ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও :
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৩
ক্যাটায়নের নিউক্লিয়াস কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে পোলারায়ন বলে।
পর্যায় সারণির একই পর্যায়ের বাম থেকে ডানে অগ্রসর হলে কেন্দ্রে প্রোটন সংখ্যা এবং বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কার্যকর আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। O ও N একই পর্যায়ের মৌল এবং O এর অবস্থান N অপেক্ষা ডানে হওয়ায় O এর পারমাণবিক ব্যাসার্ধ N অপেক্ষা কম হয়।
উদ্দীপকের তথ্যমতে, X ও Y মৌলদ্বয় যথাক্রমে H ও C। যৌগটি হলো ইথাইন . ইথাইন -এর সংকরণ নিচে ব্যাখ্যা করা হলো-
ইথাইন অণুতে একক সিগমা বন্ধনের পাশাপাশি দুটি পাই বন্ধন গঠিত হয়। ইথাইন অণুর দুটি কার্বন পরমাণুর প্রতিটি একটি ও একটি অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে দুটি সমতুল্য sp সংকর অরবিটাল গঠন করে, যার আকৃতি সরলরৈখিক। দুটি কার্বন যখন sp অরবিটালের একটি করে মুখোমুখি অধিক্রমণ ঘটায় তখন দুটি - বন্ধন গঠন করে। অনুরূপভাবে প্রতিটি কার্বন পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে মুখোমুখি অধিক্রমণের সাহায্যে একটি C - H σ বন্ধন তৈরি করে। প্রতিটি কার্বনে অসংকরিত ও অরবিটাল সমান্তরাল অবস্থায় অবস্থান করে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে C - C π বন্ধন গঠন করে।
যে উদ্দীপকের তথ্যমতে, X, K, M মৌলত্রয় যথাক্রমে H, O ও S । অর্থাৎ ও যৌগদ্বয় হলো যথাক্রমে ও । এদের মধ্যে গ্যাস কিন্তু তরল। নিচে উত্তরের পক্ষে যুক্তি বিশ্লেষণ করা হলো-
অক্সিজেন (O) ও সালফার (S) উভয়েই 16 শ্রেণির মৌল কিন্তু সালফার অপেক্ষা অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ফলে পানির অণুস্থিত (H-O-H) সমযোজী বন্ধনে ইলেকট্রনযুগল অক্সিজেন পরমাণু কর্তৃক এত বেশি আকৃষ্ট হয় যে, হাইড্রোজেন পরমাণুটি আংশিক ধনাত্মক এবং অক্সিজেন পরমাণুটি আংশিক ঋণাত্মক আধানপ্রাপ্ত হয়। অতঃপর উৎপন্ন পানির ধনাত্মক হাইড্রোজেন পরমাণু অপর পানির অণুর ঋণাত্মক পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ধন নামক এক প্রকার বন্ধন গঠন করে। এভাবে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানির অণুসমূহ পরস্পর যুক্ত হয়ে বিরাট পলিমার অণু সৃষ্টি করে। যেমন-