A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্দীপকটি পড়ো এবং…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৬৫📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও : 

(i) 

(ii) X ও Y দুইটি সম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের আণবিক ভর যথাক্রমে 16 ও 30 X ও Y এর গঠন তাপ যথাক্রমে −75 kJ mol−1 ও −85kJmol−1 এখানে

ΔHf(CO2)=−395 kJ mol−1ΔHf(H2O)=−220 kJ mol−1

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পানি স্বতঃস্ফূর্তভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন (H+) ও হাইড্রোক্সাইড (OH−) আয়ন তৈরি করার প্রক্রিয়াকে পানির স্ববিয়োজন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বিশুদ্ধ পানি অতি অল্পমাত্রায় ধিয়োজিত হয়-

H2O⇌H++OH−

ভরক্রিয়ার সূত্রমত্তে,

K=[H+][OH−][H2O]

বা, K[H2O]=[H+][OH]
সামান্য পরিমাণে বিয়োজিত হওয়ায় বিশুদ্ধ পানির ঘনমাত্রা ধুবক ধরা হয়।

∴Kw=[H+]×[OH−]

বা, log⁡[H+]+log⁡[OH]=log⁡Kw |উভয় পাশে log নিয়ো
বা, −log⁡[H+]−log⁡[OH−]=−log⁡Kw

∴pH+pOH=pKw∴pKw=pH+pOH

25∘C তাপমাত্রায় পানির Kw=1×10−14 mol2 L−2

∴pKw=−log⁡Kw=−log⁡(1×10−14)=14∴pH+pOH=14

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, 

nCH3COONa=16.482=0.2 molenCH3COOH=1660=0.2 mole Ka=1.8×10−5 

আমরা জানি,

pH=pKa+log⁡nCH3COONanCH3COOH 

বা, pH=−log⁡(Ka)+log⁡0.20.2
বা, pH=−log⁡(1.8×10−5)+log⁡1
বা, pH=4.74+0
∴pH=4.74 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের X ও Y দুটি হাইড্রোকার্বন যাদের আণবিক ভর 16 এবং 30; যা এক কার্বনবিশিষ্ট মিথেন (CH4) এবং দুই কার্বনবিশিষ্ট ইখেন (C2H6) এর ভর। নিচে এ দুটি হাইড্রোকার্বনের মধ্যে কোনটি জ্বালানি হিসেবে বেশি উপযোগী তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো- 

CH4+2O2⟶CO2+2H2O 

দহন তাপ, 

ΔH={ΔHf(CO2)+2ΔHf(H2O)}−{ΔHf(CH4)+2ΔHf(O2)}=−395−(220×2)+75+0=−395−440+75=−760 kJ mol−1 

অর্থাৎ 16 gCH4 কে দহন করলে উৎপন্ন তাপের পরিমাণ 760 kJ 
∴1 gCH4 কে দহন করলে উৎপন্ন তাপের পরিমাণ =76016 kJ=47.5 kJ 

ΔH={2ΔHf(CO2)+3ΔHf(H2O)}−{ΔHf(C2H6)+72ΔHf(O2)}=2(−395)+3(−220)−(−85)−0=−790−660+85=−1365 kJ mol−1

অর্থাৎ,

30 gC2H6 কে দহন করলে উৎপন্ন তাপের পরিমাণ =1365 kJ

∴1 gC2H6 কে দহন করলে উৎপন্ন তাপের পরিমাণ =136530 kJ 

 

দেখা যাচ্ছে যে, 1 gCH4 এর দহন তাপ - 47.5 kJ এবং 1 gC2H6 এর দহন তাপ - 45.5 kJ । যেহেতু 1 g CH4 এর দহন তাপ 1 g C2H6 এর দহন তাপ অপেক্ষা বেশি। সুতরাং CH4 অধিক উত্তম জ্বালানি । 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্দীপকটি পড়ো এবং…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”