A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদ গোত্র ‘P’…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ৭৭🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদ গোত্র ‘P’ ⟶ গুচ্ছমূল, লিগিউলযুক্ত পাতা বিদ্যমান।
উদ্ভিদ গোত্র ‘Q’ → প্রধান মূল, মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা ও অবস্থান, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জরীপত্রের উপস্থিতি ও অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাই পুষ্প সংকেত।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

গর্ভপাদ পুষ্প হলো এক ধরনের সন্নিবেশ যেখানে পুষ্পাক্ষ উত্তলাকার, মোচাকৃতির বা চ্যান্টা হয়। গর্ভাশয়টি সবচেয়ে উপরে থাকে এবং এর নিচে পুংস্তবক, দলমণ্ডল ও বৃতি পর্যায়ক্রমে সন্নিবিষ্ট থাকে। এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলে। যেমন- জবা, ধুতুরা, ধান, সরিষা ইত্যাদি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত উদ্ভিদ গোত্র "Q" হলো Malvaceae. জবা Malvaceae গোত্রের প্রতিনিধিত্বকারী একটি উদ্ভিদ। নিচে এর পুষ্প প্রতীক অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত P ও Q হলো যথাক্রমে Poaceae ও Malvaceae গোত্র। নিচে উভয় গোত্রের পুষ্পীয় বৈশিষ্ট্য গোত্র শনাক্তকরণে সহায়ক তা ব্যাখ্যা করা হলো-
Poaceae গোত্রের পুষ্পীয় বৈশিষ্ট্য:
১. কাণ্ড সাধারণত নলাকার ও মধ্যপর্ব ফাঁপা।
২. পাতা সরল, একান্তর, পত্রমূল কাণ্ডবেষ্টক এবং লিগিউলবিশিষ্ট।
৩. পুষ্পবিন্যাস (মঞ্জরি) স্পাইকলেট।
৪. পুষ্পপুট লোডিকিউলে রূপান্তরিত।
৫. পরাগধানী সর্বমুখ।
৬. গর্ভমুণ্ড পক্ষল (পালকের ন্যায় লোমশ)।
৭. অমরাবিন্যাস মূলীয়।
৮. গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।
Malvaceae গোত্রের পুষ্পীয় বৈশিষ্ট্য:
১. কান্ডের কচি অংশে রোম এবং পিচ্ছিল পদার্থ বিদ্যমান।
২. উপপত্র মুক্তপার্শ্বীয়।
৩. পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত।
৪. পুংকেশর বহু, এক গুচ্ছক।
৫. পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত।
৬. পরাগধানী এককোষী ও বৃক্কাকার।
৭. পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত।
৮. অমরাবিন্যাস অক্ষীয়।
৯. পুষ্পবিন্যাস টুইস্টেড।
উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, Poaceae ও Malvaceae উভয় গোত্রের পুষ্পীয় বৈশিষ্ট্য গোত্র শনাক্তকরণে সহায়ক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদ গোত্র ‘P’…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”