A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদ P =…’ ঢাকা বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ🔢 সৃজনশীল নং ১৪🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদ P = পরাগধানী বৃক্কাকার

উদ্ভিদ Q = পুষ্পবিন্যাস স্পাইকলেট

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সংক্ষিপ্ত সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি বৈশিষ্ট্য সমূহকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয়, তাকে পুষ্প সংকেত বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সমস্ত জীবের সৃষ্টি বহু বছর আগে হয়েছে এবং কোনো রকম পরিবর্তন ছাড়াই বর্তমানে বেঁচে আছে কিন্তু তাদের সমসাময়িক জীবদের বিলুপ্তি ঘটেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বলে। জীবন্ত জীবাশ্ম এর উদাহরণ : Ginkgo biloba , Peripatus।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের উল্লিখিত 'Q' উদ্ভিদটি হলো ধান (Oryza sativa) যা Poaceae গোত্রের অন্তর্গত। নিচে Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করা হলো-

১. কাণ্ড নলাকার এবং পর্বমধ্যগুলো ফাঁপা।

২. পাতা সরল, একান্তর, পত্রমূল অর্ধ কাণ্ডবেষ্টক লিগিউলবিশিষ্ট ৷

৩. পুষ্পবিন্যাস স্পাইকলেট।

৪. পুষ্পপুট লডিকিউলে রূপান্তরিত। পরাগধানী সর্বমুখ।

৫. গর্ভমুণ্ড পক্ষল (পালকের ন্যায় লোমশ) ।

৬. ফল ক্যারিওপসিস জাতীয়।

৭. অমরাবিন্যাস মূলীয় ।

৮. গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট, অধিগর্ভ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বর্ণিত P উদ্ভিদটি হলো জবা ফুল (Hibiscus rosa- sinensis) যা Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত। নিচে Malvaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- এ গোত্রের উদ্ভিদকে সবজি, শোভাবর্ধনকারী, কাপড় তৈরির সুতা, ভেষজী, দোলনা ও কৃষি কাজের নানা উপকরণ তৈরির কাজে ব্যবহার করা হয়।

 যেমন—

১.ঢেঁড়সকে আমাদের দেশে সবজি হিসেবে ব্যবহার করা হয় এবং এর ঔষধি গুণ থাকায় এটি ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়।

২.জবা, স্থলপদ্ম, মরিচ ফুলকে শোভা বর্ধনের জন্য ব্যবহার করা হয়।

৩.কার্পাস, কেনাফ, মেস্তাপাট হতে সুতা ও পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এসব সুতা ও আঁশ হতে কাপড় তৈরি হয়।

৪.এ গোত্রের ইন্ডিয়ান টিউলিপ এর কাঠ দিয়ে পেন্সিল, খেলনা ও কৃষি কাজের উপকরণ তৈরি করা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদ P =…’ ঢাকা বোর্ড ২০২১ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”