A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদ তার বৃদ্ধি…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১১৭🏢 প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদ তার বৃদ্ধি ও গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অধিকাংশই দুটি প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে গ্রহণ করে। প্রথম প্রক্রিয়াটিতে জৈবনিক শক্তির প্রয়োজন না হলেও দ্বিতীয়টিতে জৈবনিক শক্তি ব্যয় হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকারি মৌল হলো ম্যাগনেসিয়াম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোষঝিল্লির অভ্যন্তরে অব্যাপনযোগ্য কিছু স্থির অ্যানায়ন থাকলে, একে নিরপেক্ষ করার জন্য বাহির হতে কিছু ক্যাটায়ন কোষঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। কোষঝিল্লির ভেতরে এরূপ স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাহির হতে ভেতরে একটি সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত ক্যাটায়নের ব্যাপন চলতে থাকে, বিজ্ঞানী F. G. Donnan (1911-1914) এই মতবাদের প্রবক্তা। ডোন্যান সাম্যাবস্থা তত্ত্বের মূল প্রতিপাদ্য হলো, বিপাকীয় শক্তি ব্যয় ছাড়াই আয়ন শোষণের মাধ্যমে কোষে আধানের সাম্যাবস্থা সৃষ্টি। ডোন্যান সাম্যাবস্থা কোষের অভ্যন্তরীণ ও বহিঃপরিবেশের ধনাত্মক আধানের অনুপাত, কোষের অভ্যন্তরীণ ও বহিঃপরিবেশের ঋণাত্মক আধানের অনুপাতের সমান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রক্রিয়াটি হলো সক্রিয় লবণ পরিশোষণ পদ্ধতি নিচে তার সপক্ষে আধুনিক মতবাদ বর্ণনা করা হলো-
১. আধুনিক ধারণায়, কোষঝিল্লির উভয় দিকে একটি তড়িৎ রাসায়নিক অতিমাত্রা সৃষ্টির মাধ্যমে আয়নগুলো কোষের ভেতরে স্থানান্তরিত হয়। এ আধুনিক মতবাদ অনুসারে, আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটিন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়নের বাহক হিসেবে কাজ করে। ধারণা করা হয়, কোষঝিল্লির ভেতরের তলের দিকে ATP-asc এনজাইমের ক্রিয়ার ATP ভেঙ্গে শক্তি নির্গত হয়। যার প্রভাবে প্রোটন (H+) কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। একে প্রোটন পাম্প বলে।
২. প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে pH gradient (বাইরে pH কম) এবং Potential Gradient (কোষের বাইরের +ve চার্জ বেশি, কোষের ভেতরের +ve চার্জ কম) তৈরি হয় যাকে একত্রে Electrochemical Potential Gradient বলে।
৩. কোষ পর্দার অভ্যন্তরে Proton Motive Force তৈরি হলেই বাহক প্রোটনগুলো সক্রিয় হয় এবং ক্যাটায়নগুলোকে বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরে নিয়ে আসে। প্রোটনও বাইরে থেকে ভেতরে ঢুকতে চায়, আর সে সময় অ্যানায়নগুলো প্রোটনের সাথে প্রোটিন বাহকের মাধ্যমে কোষাভ্যন্তরে প্রবেশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত ১ম ও ২য় প্রক্রিয়া যথাক্রমে নিষ্ক্রিয় ও সক্রিয় পরিশোষণ। নিচে প্রক্রিয়া দুটির বৈসাদৃশ্য দেওয়া হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদ তার বৃদ্ধি…’ চট্টগ্রাম কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”