| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্ভিদবিজ্ঞানের একজন ছাত্র…’ চট্টগ্রাম বোর্ড ২০২২ – নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

উদ্ভিদবিজ্ঞানের একজন ছাত্র দুটি উদ্ভিদ সংগ্রহ করে দেখলো, এর একটি ফুলে গর্ভাশয় নেই, কিন্তু অপরটির ফুলে গর্ভাশয় আছে। গর্ভাশয়যুক্ত ফুলটিতে সে দেখলো পরাগধানী বৃক্কাকার এবং অমরাবিন্যাস অক্ষীয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৭
যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ-অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্প পত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসমসংযোগ, পুষ্পপত্রবিন্যাস, অমরাবিন্যাস ইত্যাদি বৈশিষ্ট্য দেখানো হয় তাকে পুষ্প প্রতীক বলে।
জবা পুষ্প Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত।
জবার পুষ্পসংকেত -
⨁⚥ উবৃ.৫বৃ(৫) দ৫ পুং(α)গ(৫)
জবার মঞ্জরীপত্র ও উপমঞ্জরীপত্র নেই। পুষ্পটি বহুপ্রতিসম ও উভলিঙ্গ। ৫টি মুক্ত উপবৃতি আছে; বৃত্যংশ ৫টি, সংযুক্ত; পাপড়ি ৫টি, মুক্ত; পুংকেশর অসংখ্য, সংযুক্ত, একগুচ্ছক এবং দললগ্ন; গর্ভপত্র ৫টি, সংযুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ।
উদ্দীপকে উল্লেখিত একটি ফুলে গর্ভাশয় নেই অর্থাৎ এটি নগ্নবীজী উদ্ভিদ ও আরেকটি ফুলে গর্ভাশয় আছে অর্থাৎ এটি আবৃতবীজী উদ্ভিদ।
নিচে এদের পার্থক্য দেয়া হলো-
উদ্দীপকের গর্ভাশয়যুক্ত ফুলটি Malvaceae গোত্রের অন্তর্ভুক্ত। একটি একবীজপত্রী গোত্র হলো Poaceae.
নিচে এদের তুলনা দেয়া হলো-