A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদদেহে পানি ও…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — টিস্যু ও টিস্যুতন্ত্র🔢 সৃজনশীল নং ৬৭🏢 প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদদেহে পানি ও খনিজ লবণ পরিবহণের জন্য এক বিশেষ ধরনের জটিল টিস্যু গুচ্ছাকারে অবস্থান করে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে এই টিস্যুগুলো বলয়াকারে সাজানো থাকে এবং এদের মাঝে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একটি টিস্যু সিস্টেমের নাম হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভাস্কুলার টিস্যু সিস্টেম খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহণ করে। এ টিস্যু খাদ্যের কাঁচামাল (পানি, খনিজ লবণ) ও তৈরিকৃত খাদ্য পরিবহণ করে। উদ্ভিদকে বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে ও দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদের শারীরবৃত্তীয় বা জৈবনিক কাজে এর ভূমিকা অপরিসীম।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত টিস্যুতন্ত্র হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। নিচে এর অবস্থান ও গঠন বর্ণনা করা হলো-

ভাস্কুলার বান্ডলের (জাইলেম ও ফ্লোয়েমের) সমন্বয়ে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। একে ফ্যাসিকুলার টিস্যুতন্ত্রও বলা হয়। ভাস্কুলার টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহণ করে বলে একে পরিবহণ টিস্যুতন্ত্রও বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতে পারে আবার নাও থাকতে পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে ক্যাম্বিয়াম থাকে। উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কান্ডে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ভাস্কুলার টিস্যুতন্ত্রটি উদ্ভিদের বেঁচে থাকার জন্য অপরিহার্য-নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-

জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর সমন্বয়ে ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়। এ টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহণ করে বলে একে পরিবহণ টিস্যুতন্ত্রও বলা হয়। ভাস্কুলার বান্ডল তথা ভাস্কুলার টিস্যুতন্ত্র নিম্নোক্ত কাজগুলো করে থাকে।

১. জাইলেম টিস্যু উদ্ভিদের মূল হতে কাণ্ড ও পাতায় পানি এবং দ্রবীভূত খনিজ লবণ আয়ন হিসেবে পরিবহণ করে।

২. ফ্লোয়েম টিস্যু পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের মূল হতে কচি মুকুল পর্যন্ত বিভিন্ন অংশে প্রেরণ করে।

৩. জাইলেম ও ফ্লোয়েম টিস্যু সম্মিলিতভাবে উদ্ভিদকে দৃঢ়তা ও যান্ত্রিক ফ্লোয়েম টিস্যু শক্তি প্রদান করে। এ ধরনের কাজ উদ্ভিদের বেঁচে থাকার জন্য অপরিহার্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদদেহে পানি ও…’ ভোলা সরকারি কলেজ ২০২৬ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”