| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে…’ চট্টগ্রাম বোর্ড ২০১৭ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে বিদ্যমান এক প্রকার টিস্যু উদ্ভিদের বৃদ্ধিতে ভূমিকা রাখে। এসব টিস্যু থেকে পরবর্তীতে বিভিন্ন স্থায়ী টিস্যুতন্ত্র গঠিত হয়, যাদের মধ্যে একটি উদ্ভিদের বিভিন্ন উপাদান পরিবহনে নিয়োজিত।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।
বিশেষ পরিস্থিতিতে উদ্ভিদ দেহ থেকে যে রন্দ্রের মাধ্যমে পানি নির্গত হয় তাকে পানিপত্ররন্দ্র বলে। পানিপত্ররন্ধ্র একটি বিশেষ ধরনের পানি নির্গমন অঙ্গ। পানিপত্ররন্ধ্র দিয়ে পানি নির্গমনের সময় লবণের নির্গমন ঘটে। প্রস্বেদন কম হলে পানি নির্গমন বেশি হয়। ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছে এ ধরনের পত্ররন্ধ্র দেখা যায়।
উদ্দীপকে বর্ণিত টিস্যুটি হলো ভাজক টিস্যু। ছকের সাহায্যে ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস নিচে দেখানো হলো-
চিত্র: ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাস
উদ্দীপকে নির্দেশিত টিস্যুতন্ত্রটি হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। একে পরিবহন টিস্যুতন্ত্রও বলে।
জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত হয় পরিবহণ টিস্যুতন্ত্র। জাইলেম টিস্যু উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পানি ও দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়। আবার সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য দেহের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশে পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। শুধু তাই নয়, পরিবহন টিস্যুতন্ত্র উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করে। সুতরাং পরিবহন টিস্যুতন্ত্র যেহেতু উদ্ভিদের সুস্থ-সবল থাকার জন্য প্রয়োজনীয় খনিজ লবণ পরিবহন করে এবং সালোকসংশ্লেষণে তৈরি খাদ্য বিভিন্ন অঙ্গে প্রদানের পাশাপাশি দৃঢ়তা প্রদান করে। তাই বলা যায় উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ ও অস্তিত্ব রক্ষায় পরিবহন টিস্যুতন্ত্রের গুরুত্ব অপরিসীম।