| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্ভিদের বৃদ্ধিতে একধরনের…’ বরিশাল বোর্ড ২০২৩ – টিস্যু ও টিস্যুতন্ত্র, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

উদ্ভিদের বৃদ্ধিতে একধরনের টিস্যু ভূমিকা রাখে। এসব টিস্যু থেকে সৃষ্ট এক ধরনের টিস্যুতন্ত্র উদ্ভিদে পানি, খাদ্য ও খনিজ লবণ পরিবহণ করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৮
স্টিলি হচ্ছে একটি অঞ্চল যা প্যারিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত বিস্তৃত।
জাইলেম টিস্যুর কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়,কিছু ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। সরু কোষযুক্ত ভেসেল কোষকে প্রোটজাইলেম এবং বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলে। মূলের ক্ষেত্রে প্রোটজালেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে। একে বলে জাইলেম এন্ডার্ক।
উদ্দীপকের বর্ণিত টিস্যু ভাজক টিস্যু। অবস্থান অনুসারে ভাজক টিস্যুর শ্রেণিবিন্যাসঃ
১| শীর্ষক ভাজক টিস্যু
২| ইণ্টার ক্যালারি বা নিরেশিত ভাজক টিস্যু
৩|পার্শ্বীয় ভাজক টিস্যু
চিত্রঃ অবস্থান অনুসারে কোষের প্রকারভেদ (ডায়াগ্রামেটিক)
উদ্ভিদদেহে যে টিস্যু খাদ্যের কাঁচামাল পানি খনিজ লবণ ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে তাকে পরিবহন টিস্যু বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু পরিবহন টিস্যু। টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমুহের বিন্যাস বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন।
জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর অবস্থান করে তাহলে তাকে সমপ্বার্শীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদে এই ধরনের বান্ডল দেখা যায়।দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে মুক্ত সমপার্শ্বীয়। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল। পুষ্পক উদ্ভিদের মূলে অরীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। Petris, Lycopodium ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল জাইলেম কেন্দ্রিক। Dracaena উদ্ভিদের ভাস্কুলার বান্ডল ফ্লোয়েম কেন্দ্রিক। একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। জাইলেম ও ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক। দ্বিবীজপত্রী উদ্ভিদ মূলে এই সংখ্যা ২-৪ টি। ভাস্কুলার বান্ডল মূলের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে।
সুতরাং বলা যায়, টিস্যুতন্ত্র গঠনকারী টিস্যুসমুহের বিন্যাস উদ্দীপকের উদ্ভিদটি বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন।