A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদের মূল কর্তৃক…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১৭🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদের মূল কর্তৃক শোষিত পানির অতিরিক্ত পানি সাধারণত পাতার মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলে মুক্ত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লাইকেন হলো শৈবাল ও  ছত্রাকের পারস্পরিক  সহঅবস্থান।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সবাত শ্বসনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের (ETS ) মাধ্যমে এক জোড়া ইলেকট্রন উচ্চ শক্তিমাত্রা হতে নিম্ন শক্তিমাত্রায় ক্রমান্বয়ে স্থানান্তরিত হয় । ইলেকট্রনের এ স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা দিয়ে ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট (Pi) সংযুক্ত হয়ে ATP তৈরি করে | ETS-এ ATP তৈরির এ প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হওয়া অঙ্গটি হলো পত্ররন্ধ্র। 

পত্ররন্ধ্র পাতার উপরিতলে অবস্থিত দুটি অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ এবং এদের দিয়ে বেষ্টিত রন্ধ্র নিয়ে গঠিত। পত্ররন্ধ্রের রক্ষীকোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষীকোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকায় এটি খাদ্য তৈরি করে। রক্ষীকোষের চারদিকে সহকারি কোষ থাকে। স্টোম্যাটার নিচে একটি বড় বায়ুকুঠুরী থাকে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল ১০- ১১টা এবং বিকাল ২-৩টায় পূর্ণ খোলা থাকে, অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে।

পত্ররন্ধ্র

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER


উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সংঘটনে গুরুত্বপূর্ণ সহায়ক। যেমন- 

১। উদ্ভিদের ভেতর ও বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান-প্রদান করাই এর কাজ। 

২। সালোকসংশ্লেষণের সময় রন্ধ্রপথে বায়ু হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ ও অক্সিজেন গ্যাস ত্যাগ করে। 

৩। শ্বসনের সময় রন্ধ্রপথে বায়ু হতে অক্সিজেন গ্যাস গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। 

৪। মূল কর্তৃক সংগৃহীত পানি প্রস্বেদনের সাহায্যে বাষ্পাকারে বের করে দেয়াই এ রন্ধ্রের প্রধান কাজ।এর ফলে মাটি থেকে উদ্ভিদদেহে পানি ও খনিজ লবণ পৌঁছায়। 

৫। রক্ষীকোষ পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। 

৬। পত্ররেন্ধ্রর রক্ষীকোষ ক্লোরোপ্লাস্টে খাদ্য তৈরি করে। 

কাজেই সালোকসংশ্লেষণ, শ্বসন ও প্রস্বেদন- এ তিনটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেই প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পত্ররন্ধ্র  অংশগ্রহণ করে থাকে।এগুলো সঠিকভাবে না চললে উদ্ভিদ সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না এবং উদ্ভিদের মৃত্যু ঘটবে।সুতরাং বলা যায়,পত্ররন্ধ্র উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সংঘটনে গুরুত্বপূর্ণভাবে সহয়তা করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদের মূল কর্তৃক…’ কুমিল্লা বোর্ড ২০১৯ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”