| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘উদ্ভিদের তৈরিকৃত খাদ্য…’ সিলেট বোর্ড ২০২২ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

উদ্ভিদের তৈরিকৃত খাদ্য একটি বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ধাপে ধাপে সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2, H2O
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
অবাত শ্বসনে অংশগ্রহণকারী অনুজীব যে প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য ভেঙ্গে অ্যালকোহল সৃষ্টি করে তাকে গাঁজন বা ফারমেন্টেশন বলে।
সূর্যশক্তির সাহায্যে ADP এর সাথে এক অণু ফসফেট সংযুক্ত হয়ে ATP তৈরি হওয়ার নামই ফটোফসফোরাইলেশন।
ফটোফসফোরাইলেশন দুই প্রক্রিয়ায় হয়ে থাকে।যথা -চক্রীয় ও অচক্রীয় । উদ্ভিদের জীবনে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রক্রিয়ায় সৃষ্ট ATP ব্যবহার করে সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে।
উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন।
যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় বা অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয় তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসন চারটি ধাপে ঘটে। এর মধ্যে সর্বশেষ ধাপ হলো ইলেকট্রন ট্রান্সফার ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন। নিচে এর ব্যাখা করা হলো-
ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন একটি একক প্রোটিন এবং তিনটি মাল্টিপ্রোটিন কমপ্লেক্স নিয়ে গঠিত এবং মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে অবস্থিত। কমপ্লেক্সসমূহ নিম্নরূপ :
(i) কমপ্লেক্স-1: NADH ডিহাইড্রোজিনেজ
(ii) কমপ্লেক্স-II : সাকসিনেট ডিহাইড্রোজিনেজ
(iii) কমপ্লেক্স III: সাইটোক্রোম কমপ্লেক্স
(iv) কমপ্লেক্স-IV = সাইটোক্রোম অক্সিডেজ
এক কমপ্লেক্স থেকে অপর কমপ্লেক্সে ইলেক্ট্রন প্রবাহ দুইটি চলনশীল ইলেক্ট্রন সাটল -এর সহযোগিতায় সম্পন্ন হয়। একটি সাটল হলো ইউবিকুইনোন যা মেমব্রেনের মাঝখানে থাকে। এটি ইলেক্ট্রনকে কমপ্লেক্স। ও II হতে কমপ্লেক্স III-এ নিয়ে যায়। আরেকটি সাটল হলো সাইটোক্রোম c যা দুই মেমব্রেনের (বহিঃ ও অন্ত) মাঝখানে খালি জায়গায় থাকে। এটি কমপ্লেক্স III থেকে ইলেক্ট্রন কমপ্লেক্স IV-এ নিয়ে যায়।
উদ্দীপকের প্রক্রিয়াটি হলো সবাত শ্বসন।
সবাত শ্বসন প্রক্রিয়াটি চারটি ধাপে ঘটে।যথা-
১.গ্লাইকোলাইসিস
২.পাইরুভিক এসিডের জারণ
৩.ক্রেবস্ চক্র
৪.ইলেকট্রন ট্রান্সফার ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন
সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে CO2 ও পানি উৎপাদনকালে নিম্নরূপ শক্তি উৎপাদন করে:
গ্লাইকোলাইসিস -
এ প্রক্রিয়ায় 2 টি ATP ও 2 টি NADH + H+ তৈরি হয়।
পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন-
এ প্রক্রিয়ায় ২ টি NADH + H+ তৈরি হয়।
ক্রেবস্ চক্র-
এ প্রক্রিয়ায় 6 টি NADH + H+,,,
2 টি FADH2 ও 2 টি ATP তৈরি করে।
ETC -
এ প্রক্রিয়ায় 32 টি ATP তৈরি হয়।
সবাত শ্বসনে সর্বমোট 36 টি ATP তৈরি হয়।বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় প্রতিটি ATP হতে মোট 10 kcal শক্তি সরবরাহ হয়,,সে হিসেবে 36 টি ATP থেকে সর্বমোট 360 kcal শক্তি সরবরাহ হয়।
সুতরাং বলা যায়,সবাত শ্বসনে সর্বমোট 360 kcal শক্তি উৎপাদিত হয়।