A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘উদ্ভিদকোষে এমন দুটি…’ যশোর বোর্ড ২০২২ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — কোষ ও এর গঠন🔢 সৃজনশীল নং ২০🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

উদ্ভিদকোষে এমন দুটি অঙ্গাণু উপস্থিত যার প্রথমটি না থাকলে কোষটিতে সবাত শ্বসন সম্পন্ন হয় না এবং অপরটির ওপর পৃথিবীর সকল জীবকুল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জিন হলো জীবের বংশগতির আণবিক একক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

DNA থেকে RNA তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে।

DNA অনুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA বা mRNA অনুতে কপি হয়। এটিই ট্রান্সক্রিপশন। এটি কোষের নিউক্লিয়াসের ডিএনএ থেকে সাইটোপ্লাজমে তথ্য বহন করে এবং সেখানে প্রোটিন তৈরি হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রথম অঙ্গানুটি না থাকলে সবাত শ্বসন হতো না, সুতরাং অঙ্গানুটি হলো মাইটোকন্ড্রিয়া।

মাইটোকন্ড্রিয়ার গঠন নিচে ব্যাখ্যা করা হলো -

১. আবরণী : মাইটোকন্ড্রিয়ার দুইটি আবরণ আছে। এগুলো লিপোপ্রোটিন বাইলেয়ারের নিয়ে গঠিত।

২. প্রকোষ্ঠ : দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় প্রকোষ্ঠ  বা আন্তঃমেমব্রেন ফাঁক এবং ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। এখানে জেলির মতো ঘন বস্তু থাকে এদের ম্যাট্রিক্স বলে।

৩. ক্রিস্টি বা প্রবর্ধক : ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে প্রবর্ধক সৃষ্টি করে, এগুলোকে ক্রিষ্টি বলে।

৪. অক্সিসোম: মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে। এদের অক্সিসোম বলে।

৫. ATP-Synthases ও ETC: ক্রিস্টিতে স্থানে স্থানে ATP-Synthases নামক গোলাকার বস্তু আছে। এতে ATP সংশ্লেষিত হয়।

৬. বৃত্তাকার DNA ও রাইবোসোম: মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার DNA এবং 70 S রাইবোসোম রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত আছে যে,দ্বিতীয় অঙ্গানুটির উপর পৃথিবীর সকল জীবকুল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। অর্থাৎ এটি ক্লোরোপ্লাস্ট। এটি খাদ্য উৎপাদন ও পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ক্লোরোপ্লাস্ট, এটি জীবজগতের জন্য অনেক গুরুত্বপূর্ন। এটি একটি কোষ অঙ্গাণু এবং সবুজ রঞ্জক পদার্থ ক্লোরোফিল ধারণ করে, তাই একে ক্লোরোপ্লাস্ট বলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা কোরোপ্লাস্টের প্রধান কাজ। এতে ফটোফসফোরাইলেশন অর্থাৎ, সূর্যের আলোর সহায়তায় ADP কে ATPতে রূপান্তর করে। প্রোটিন ও নিউক্লিক এসিড তৈরি করে। কিছু RNA ও ফ্যাটি এসিড সংশ্লেষণ করে। এদের DNA থাকায় সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এ অংশ নেয়। বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখা। এটি  ফটোরেসপিরেশন বা আলোক শ্বসন ঘটায়। একমাত্র সালোকসংশ্লেষণের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ হয়। এ কাজটি ক্লোরোপ্লাস্ট করে। এছাড়া ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুর কার্বন ডাই অক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়। ক্লোরোপ্লাস্ট প্রাণিকুলের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন সরবরাহ করে জীবজগতকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এছাড়া ক্লোরোপ্লাস্ট এর সাহায্যে প্রস্তুতকৃত খাদ্য শর্করা উদ্ভিদে সঞ্চিত থাকে। যা প্রাণিকুলের খাদ্যের একমাত্র উৎস।

সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ক্লোরোপ্লাস্ট এর খাদ্য উৎপাদন ও পরিবেশীয় অনেকগুরুত্ব আছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘উদ্ভিদকোষে এমন দুটি…’ যশোর বোর্ড ২০২২ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”